বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

সাতকানিয়ায় ইয়াবাসহ আটক ২

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়া অভিযান চালিয়ে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছেন পুলিশ। 

গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুর দিঘীরপাড় নামক স্থান থেকে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার ও দুইজনকে আটক করা হয়। ইয়াবাগুলোর বাজারমূল্য ১১লাখ ৪০হাজার টাকা বলে পুলিশ জানিয়েছেন।

আটককৃতরা হলো, কুমিল্লা জেলার তিতাস থানাধীন মাছিমপুর ইউ.পির ১নং ওয়ার্ড উত্তরপাড়া এলাকার আমির মোল্লার ছেলে কিশোর আজিজুল মোল্লা (১৭) ও একই এলাকার নুর ইসলাম এর ছেলে মো. সোহাগ (১৯)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে মহাসড়কের ঠাকুরদিঘীরপাড় বাজার সংলগ্ন এলাকা হাজী ছগির আহমদ অটো গ্যাস স্টেশনের সামনে সাতকানিয়া থানার উপ- পরিদর্শক মো. মমিন হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তল্লাশী চৌকি বসায়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বাসে যাত্রী ইয়াবা বহন করছে। তথ্য মতে, হানিফ পরিবহনের ওই বাসটি (ঢাকা মেট্রো- ব- ১৫-২৫১৯) উল্লিখিত স্থানে পৌঁছলে বাসে উঠে পুলিশ আজিজুল ও সোহাগের দেহ তল্লাশি করে ৩ হাজার ৮০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মঙ্গলবার রাতেই থানার উপ-পরিদর্শক মো.মমিন হোসেন বাদি হয়ে থানায় মাদক আইনে মামলা করেছেন। আটককৃতদের আজ বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রশাসনকে নির্ভয়ে নিরপেক্ষ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রশাসনকে জনমুখী...

নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে সাইড দিলেন প্রধানমন্ত্রী

নিজের গাড়িবহর থামিয়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে পথ করে...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার...

মহেশখালীতে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ...

ফটিকছড়িতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি বহুতল ভবনের ছাদ...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম জেলা পর্বের ৫ম দিনে ফুটবল ও ক্রিকেট বালক/ বালিকা কোয়ার্টার ফাইনাল সম্পন্ন হয়েছে।ফুটবল বালক বিভাগে...

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাচারের অভিযোগে চালক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৫ মে) দুপুরে কোতোয়ালী...

মহেশখালীতে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পরিবার। গলায় ফাঁস দিয়ে রিয়াজ উদ্দিন (২৫) নামের এ যুবক আত্মহত্যা করেছে বলে...

ফটিকছড়িতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে কারিম নামের ৩ বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে)...