মঙ্গলবার, ১২ মে ২০২৬

বাঁশখালীতে গভীর রাতে টিসিবির পণ্য দোকানে বিক্রি, আটক ৪

জসীম উদ্দীন, বাঁশখালী প্রতিনিধি

 বাঁশখালীতে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় টিসিবির পণ্য মোদি দোকানে বিক্রির সময় ১টি ট্রাক জব্দ ও চালক-হেল্পার, লেবার-সহ ৪ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এসব পণ্য গতকাল (২০ সেপ্টেম্বর) বাহারছড়া ইউনিয়নে টিসিবির পণ্যের উপকারভোগীদের মাঝে বিতরণ করার কথা ছিল। বিষয়টি নিয়ে বাঁশখালী জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে সাধনপুর ইউনিয়নের পূর্ব বৈলগাঁও এলাকায় এ ঘটনা ঘটেছে।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—৩৬ কার্টুন সয়াবিন তেল, ১৬ বস্তা চিনি, ১৩ বস্তা ডাল। যার সরকারি ভর্তুকি মূল্য ১ লক্ষ ৩০ হাজার ২৫০ টাকা। তবে এ ঘটনায় জড়িত ডিলারের প্রতিনিধি মো. মারুফুল হক ও রাহাদুল আলম রিয়াদ পালিয়ে গেলেও ট্রাক চালক, হেল্পার, লেবার সহ মোট ৪জনকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টিসিবির পণ্যের ডিলার মেসার্স আমান এন্ড ব্রাদার্সের দুটি ট্রাক থেকে গুণাগরি বাজারের কয়েকটি দোকানে মালামাল সরবরাহ করার সময় কয়েকজন সাংবাদিক দেখে ফেলে। পরে ট্রাক দুটির পিছু নিয়ে ধাওয়া দিলে বৈলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ১টি ট্রাক আটক করতে সক্ষম হন। অপরটি পালিয়ে যায়। এসময় বিষয়টি বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদুজ্জামান চৌধুরীকে অবহিত করেন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

এসময় ট্রাকে থাকা বৈলগাঁও এলাকার সেহাবুল হকের ছেলে ছাত্রলীগ নেতা মো. মারুফুল হক ও বাণীগ্রামের তৌহিদুল আলমের ছেলে রাহাদুল আলম রিয়াদ সাংবাদিকদের ট্রাক চাপা দেওয়ার চেষ্টা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদকর্মী বাঁশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন বলেন, টিসিবির পণ্য চুরি করে রাতের আঁধারে গুনাগরীতে আলম স্টোর নামক একটি দোকানে বিক্রি করার সময় ভিডিও ধারণ করতে গেলে আমার ওপর ক্ষিপ্ত হয়ে হামলার চেষ্টা করে ছাত্রলীগ নেতা মারুফ। পরে ট্রাক চাপা দিতে চায়। এসময় সে বারবার বাঁশখালী উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হিরা মনির সাথে বারবার কথা বলাই দিতে চায়। এসময় সে বলে, মালামালও সরকারি, আমরা সরকারি মানুষ। আপনারা কারা? আপনারা কিসের সাংবাদিক?’

জানা যায়, এ ঘটনায় জড়িত মো. মারুফুল হক বাঁশখালী উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হীরা মনির মামাতো ভাই। সেই সুবাদে হীরা মনির নাম ভাঙ্গিয়ে অপকর্ম করে আসছিলেন মারুফ।

আটক ট্রাক চালক ও হেল্পার জানান, বাহারছড়া থেকে এ পর্যন্ত ভাড়ায় আসলাম। মারুফ নামের এক যুবক গাড়ী ভাড়া করেছে। আজ থেকে ১ সপ্তাহ আগেও দুই ট্রাক মাল বিক্রি করছে ওরা।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মেসার্স আমান এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী ও সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ চৌধুরীর বড় ভাই আমান উল্লাহ চৌধুরী বলেন, ‘যে মালামালগুলো জব্দ করা হয়েছে এসব আমার নয়। আমি গতকালকে বাহারছড়ায় মালামাল বিতরণ করেছি। আমার এসবের ডকুমেন্টস আছে। আপনি উপজেলা আসলে প্রত্যয়নপত্রসহ সব কাগজ দেখাতে পারবো। আমার সাথে বাঁশখালীর বর্তমান এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সাথে সম্পর্ক নেই। আমি এসব তাদের ষড়যন্ত্র মনে করছি। ভাইজান একটা কথা আছে না, যত দোষ নন্দ ঘোষ।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘ ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারের ভর্তুকি মূল্য বিক্রয়ের জন্য সংরক্ষিত টিসিবির পণ্য ট্রাকে করে বিক্রিয় কালে টিসিবির পণ্যসহ একটি ট্রাক জব্দ করেছি। এই সময় টিসিবির পণ্য পরিবহনকারী ট্রাকের ড্রাইভার ও হেলপার কে আটক করা হয়েছে। মালামালসহ জব্দকৃত ট্রাক বাঁশখালী থানা হেফাজতে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আহত বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে সাংসদ এরশাদ উল্লাহ

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা মো....

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র,...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায়...

আরও পড়ুন

আহত বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে সাংসদ এরশাদ উল্লাহ

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা মো. সিরাজুল ইসলামকে দেখতে নগরের একটি বেসরকারি হাসপাতালে হাসপাতালে গেলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর...

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।আজ ১১ মে (সোমবার) মোবাইল কোর্ট পরিচালনা...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল শুধু একজন কবিয়াল ছিলেন না। তিনি ছিলেন সমাজ-সভ্যতা বদলানোর একজন গভীর পর্যবেক্ষক। বাঙালির জাতি সত্তা...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ আইয়ুব আলীকে (৫৫) হত্যা এবং অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা চেতনানাশক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে...