শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

রোহিঙ্গা ক্যাম্প থেকে ২ মানবপাচারকারী আটক

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৬ এপিবিএনের সদস্যরা অভিযান চালিয়ে ২ মানব পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে।

রবিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার হোয়াইক্যংয়ের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় অত্র ক্যাম্পের বি/২ ব্লকে ০২ জন লোক রোহিঙ্গা শরনার্থীদের অবৈধভাবে মালয়েশিয়া নিয়ে যাওয়ার প্রলোভন দেখাচ্ছে।এমন সংবাদের ভিক্তিতে ক্যাম্প কমান্ডারের নির্দেশে পুলিশ পরির্দশক (নিঃ)/ মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অদ্য অনুমান ১৮.১০ ঘটিকায় অত্র ক্যাম্পের বি/২ ব্লকে অভিযান পরিচালনা করে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মানব পাচারকারী চক্রের দু’জনকে আটক করা হয়েছে।

আটককৃত হলো ক্যাম্প ২২ এর ডি/১ ব্লকের আশ্রিত রোহিঙ্গা আবু সুফিয়ানের ছেলে মোহাম্মদ ঈসা ও একই ক্যাম্পের বি/২ ব্লকের ছৈয়দ আহমেদের ছেলে সিরাজুল ইসলাম।

সূত্র জানিয়েছে, আটককৃত দুইজনই টেকনাফের উনচিপ্রাং ১৬ এপিবিএন ক্যাম্পে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানব পাচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন আছে। বিষয়টি উনচিপ্রাং ক্যাম্পের জিডি নং- ৪৩২, তারিখ ১৮/০৯/২০২২ খ্রিঃ মূলে ডায়েরিভুক্ত করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...