রবিবার, ১০ মে ২০২৬

সড়ক দুর্ঘটনায় দুই ছেলেকে হারিয়ে দিশেহারা শামসুদ্দীন

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

মোহাম্মদ শামসুদ্দীন বয়স তার ৬০ । সারাজীবন সিএনজি অটোরিকশা চালিয়ে সংসারের ঘানি টেনে বড় করেছেন ৩ ছেলে ও  এক মেয়েকে। পরিবারের অসচ্ছলতার কারণে ছেলে মেয়ে দের পড়ালেখা করাতে না পারলেও ঠিক সময়ে সংসারের হাল ধরে তার দুই ছেলে মো. সুমন ও শেখ ফরিদ। ভালোই চলছিলো তাদের সংসার সুমন ও শেখ ফরিদ দুজন সম্পর্কে ভাই হলেও তারা ছিলেন বন্ধুসুলভ। তাই তাদের পিতা মোহাম্মদ শামসুদ্দীন দুই ছেলের মুসলিম রীতিমতে খৎনা ও বিয়ের আয়োজনটা সেরেছেন একসাথে। কে জানতো মৃত্যুর দিনটা ও একসাথে হবে তাদের।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১ টায় মিনি কাভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলে প্রাণ হারান মো.সুমন (২৫) ও শেখ ফরিদ (২৭) এই দুই সহোদরসহ ৪ জন । বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯ টায় উপজেলার সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামে একসাথে জানাজার নামাজ শেষে এক সাথে বড় ভাই শেখ ফরিদের পাশেই সুমনকে দাফন করা হয়।

দুই ছেলেকে হারিয়ে দিশেহারা শামসুদ্দীন। তিনি বলেন, ছোট থেকে আমার এই দুই ছেলে খুবই আন্তরিক ছিল সম্পর্কে তারা ছোট ভাই বড় হলেও তারা ছিল বন্ধুর মত খাওয়া-দাওয়া চলাফেরা সবই এক সাথে তাদের। একজনকে ছাড়া একজন খেতেও বসতো না। তাই তাদের খৎনাও বিয়ে অনুষ্ঠানের আয়োজন টাও করেছিলাম একসাথে। কে জানতো তাদের মৃত্যুর দিন টাও এক সাথে হবে। আমার অভাবের সংসার ছিল তাই তাদের বেশি লেখাপড়া করাতে পারেনি অল্প বয়সে তারা সংসারের হাল ধরেছে।এখন আমার সাজানো-গোছানো সংসার তছনছ হয়ে গেল। তিনি বলেন, এভাবে আমার বুক খালি করে দুই ছেলে চলে যাবে কখনো চিন্তা করতে পারিনি। আমি এখন কাকে নিয়ে বাঁচবো। ছোট ছোট নাতি-নাতিনদের কি হবে? জানা যায় আগত মুসল্লিরা কাঁদতে থাকেন তার অশ্রুসিক্ত চোখে এ কথাগুলো শুনে।

স্থানীয় বাসিন্দা নুরুল মোস্তফা বলেন, সুমন ও ফরিদ দুই ভাই একসাথে চলাচল করতো। বাইরে থেকে কেউ এলে বুঝতে পারতেন না তারা আপন ভাই কারণ তাদের চলাফেরা একদম বন্ধুসুলভ  ছিল।

সুমনের নিশাদ নামে ৭ বছরের এক ছেলে ও ৪ বছরের মারিয়া নামে একটি মেয়ে রয়েছে।

শেখ ফরিদের রাহিম নামে ৪ বছরের এক ছেলে ও তাসফিয়া নামে এক মেয়ে রয়েছে। সুমনের নিশাদ নামে ৭ বছরের এক ছেলে ও ৪ বছরের মারিয়া নামে একটি মেয়ে রয়েছে।

দুই ছেলেকে হারিয়ে বারবার অজ্ঞান হতে দেখা গেছে তাদের মা নুরজাহান। উপস্থিত আত্মীয় স্বজনরা তাকে সান্তনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না।

প্রসঙ্গত, গতকাল বুধবার রাত ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের সোনা পাহাড় ফিলিং স্টেশন থেকে বের য়ার পর একটি কাভার্ডভ্যানের ধাক্কায় দুই সহোদরসহ একই ৪এলাকার চারজন নিহত হন। এ ঘটনায় আরো ৬ জন আহত হয়েছেন তাদের মধ্যে ২ হাইওয়ে পুলিশ কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

আরও পড়ুন

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযেগীতার শেষ দিনে ফুটবল ও ক্রিকেট (বালক/বালিকা) ফাইনাল শেষে পুরস্কার...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...