বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

এসএসসির প্রথম পরীক্ষায় কর্ণফুলীতে অনুপস্থিত ২৫ শিক্ষার্থী

মো. মহিউদ্দিন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রামের কর্ণফুলীতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হওয়া এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২৫ জন পরীক্ষার্থী। তবে এ পরীক্ষায় পরীক্ষার্থী বা পরিদর্শক কেউ বহিষ্কার হননি।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ।

তিনি জানান উপজেলায় দুটি স্কুল ও একটি মাদ্রাসাসহ মোট ৩টি কেন্দ্রে ২ হাজার ২শ’ ১৮ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় অংশ নিয়েছে ২ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী। বাকি ২৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

অনুপস্থিতির মধ্যে আবদুল জলিল চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯ জন, দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯ জন এবং ফয়জুল বারী ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

সকালে উপজেলায় পরীক্ষা কার্যক্রম ঘুরে দেখেছেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পীযুষ কুমার চৌধুরী সহ উপজেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাছাড়া পরীক্ষা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ছিল চোখে পড়ার মতো।

এদিকে এ বছর পরীক্ষা নেয়া হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে ৩ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টা। এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট। তিনটি বিষয়ে পরীক্ষা হচ্ছে না।

এছাড়াও অফিসমুখী মানুষের কারণে সৃষ্ট যানজট এড়াতে এইবারের এসএসসি ও সমমানের প্রতিটি পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে ১১টায় শুরু হবে।

উল্লেখ্য, গত ১৯ জুন পরীক্ষা হওয়ার কথা থাকলেও বন্যার কারণে পিছিয়ে ১৫ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়। আগামী ১ অক্টোবর শেষ হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা রয়েছে।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।আজ বুধবার (১৯ আগস্ট) উপজেলা সহকারী...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...