বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে হত্যাসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিশেষ অভিযান চালিয়ে কবির আহমেদ (৩৬) নামে হত্যাসহ ১০ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে সীতাকুণ্ড থানার বারবকুণ্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার কবির আহমদ বাড়ককুণ্ড এলাকার  জালাল আহমদের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, কয়েকদিন ধরে র‌্যাব-৭ চট্টগ্রামে অভিযোগ আসে যে, সীতাকুণ্ডের ৫ নম্বর বাড়বকুণ্ড ইউনিয়ন এলাকায় কবির আহমেদ নামের এক ব্যক্তি অস্ত্রের ভয় দেখিয়ে চুরি, ডাকাতি, ছিনতাই এবং মাদক কারবারিসহ বিভিন্ন অপকর্ম করছে। এমন অভিযোগের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টায় বিশেষ অভিযান পরিচালনা করে বাড়ককুণ্ড এলাকা থেকে মো. কবির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের আগে সে বাড়বকুণ্ড এলাকাটি ত্রাসে পরিণত করেছিলো।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবির বিভিন্ন অপকর্মের কথা অকপটে স্বীকার করেছে। সে অবৈধ অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলেও জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তার কবির আহমেদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অবৈধ অস্ত্র, হত্যা, হত্যা-চেষ্টা, চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ সর্বমোট ১০টি মামলা পাওয়া গেছে বলেও জানা র‌্যাবের এই কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...