বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

সরকারের লক্ষ্য মানবিক ও সামাজিক কল্যাণ রাষ্ট্র গঠন: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভবিষ্যতের পথ চলায় দেশকে একটি মানবিক, সামাজিক কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এবং এই কাজ সরকারের একার পক্ষে সম্ভব নয়, সবাইকে এজন্য ব্রতী হতে হবে।

মন্ত্রী বলেন, নতুন প্রজন্মের মধ্যে যদি মানবিকতার বিকাশ না ঘটে, নতুন প্রজন্ম যদি গুরুজনদের শ্রদ্ধা করতে না জানে, যদি নতুন প্রজন্ম উন্নতির সাথে সাথে পিতা-মাতাকে বোঝা মনে করে, তাহলে তো মানবিক রাষ্ট্র গঠন করা সম্ভবপর নয়। সেজন্য আমি মনে করি এটি নিয়ে আমাদের কাজ করা প্রয়োজন। সবাই যদি এটি নিয়ে ভাবে তাহলে অবশ্যই সমাজ এগিয়ে যাবে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ঢাকা স্কুল অব ইকোনোমিক্স আয়োজিত ‘তারুণ্যে উদ্দীপ্ত বরেণ্য প্রবীণ বিদগ্ধজন ড. কাজী খলীকুজ্জামান আহমদ সংবর্ধনাগ্রন্থ’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. মো. আবদুল করিমের সভাপতিত্বে ও অর্থনীতিবিদ ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ, অধ্যাপক শফি আহমদ, অধ্যাপক শেখ ইকরামুল কবির, জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হাসান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ড. কাজী খলীকুজ্জামান আহমদ রচিত গান বাজিয়ে অতিথিদের স্বাগত জানানো হয়।

ড. খলীকুজ্জামান সংবর্ধনাগ্রন্থের প্রকাশক পালক পাবলিশার্স এবং সম্পাদকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ড. খলীকুজ্জামানের মতো গুণীজনদের কাছ থেকে নতুন প্রজন্ম, সমাজের অনেক কিছু শেখার আছে। সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় গুণী মানুষদের সম্মান করতে হয়। যে সমাজ গুণী মানুষকে সম্মান ও শ্রদ্ধা করে না, সেই সমাজে গুণী মানুষ তৈরি হয় না। ড. খলীকুজ্জামানের বয়স ৮২ বছর। গত ১৪-১৫ বছর ধরে কোনো পরিবর্তন তার মধ্যে আমি দেখিনি। আশা করি আরো বহু বছর তিনি দেশে অর্থনীতির ক্ষেত্রে, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করার ক্ষেত্রে তথা সার্বিকভাবে একটি সুষ্ঠু সমাজ গড়ার ক্ষেত্রে অবদান রাখবেন।

ড. হাছান মাহমুদ বলেন, আজকে বস্তুগত উন্নয়নের মাধ্যমে মানুষেরাও যেন বস্তু হয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী বস্তুগত উন্নয়ন আর যন্ত্রের ব্যবহার এই দু’টির মাধ্যমে মানুষ প্রায় যন্ত্রের মতো আচরণ করছে। মানবিকতা, মমত্ববোধ হারিয়ে যাচ্ছে, মানুষ আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে এবং সেই সাথে সমাজও এককেন্দ্রিক হয়ে যাচ্ছে। উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গঠনের পাশাপাশি একটি মানবিক সামাজিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সকল প্রাজ্ঞজনেরা অবদান রাখবেন, সেটিই প্রত্যাশা।

সংবর্ধনার জবাবে ড. কাজী খলীকুজ্জামান আহমদ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আমৃত্যু কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মানব উন্নয়নের জন্য উদ্যোক্তা তৈরি, পরিবেশবিদ ও উন্নয়ন কর্মী তৈরিতে নিরলস কাজ করে যাবেন বলেও জানান এই বরেণ্য অর্থনীতিবিদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...