মঙ্গলবার, ১২ মে ২০২৬

বান্দরবানে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে মাদক মামলায় জিয়াউল হক জিয়া (২৭) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা দিয়েছেন আদালত।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বান্দরবানের জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামি জিয়াউল হক জিয়া বান্দরবান জেলার নাইক্ষ্যছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ ঘোনারপাড়ার বাদশা মিয়ার ছেলে।

জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, ২০২০ সালে ১৪ ডিসেম্বর অনুমান ০৯.৩০টায় নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউপির ৪নং ওয়ার্ডের বেতবুনিয়া হেডম্যান পাড়াস্থ মো: হোছন বাদল ও সোনালীর বাড়ির সামনে পায়ে হাটা মাটির রাস্তার উপর আসামি জিয়াউল হক জিয়ার দখল হতে ৪৮ হাজার ৭ শত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ৪ হাজার, ৮ শত ৭৫ গ্রাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় একই দিন নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই মো. মুখলেছুর রহমান বাদী হয়ে আসামি জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় এজাহার দায়ের করলে পুলিশ তদন্ত শেষে ২০২১ সালে ২৬ মে জিয়াউল হক জিয়াকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আসামিপক্ষ থেকে এ মামলায় ১ জন সাফাই সাক্ষীকে পরীক্ষার পর আদালত এ রায় দেন।

দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. ইকবাল করিম এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামি জিয়াউল হক জিয়া ৪৮ হাজার ৭ শত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধ করে। এ ঘটনায় দায়রেকৃত মামলায় সাক্ষ্য-প্রমাণে বিষয়টি প্রমাণিত হয়েছে। আদালতের বিচারক আসামি জিয়াউল হক জিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। রায়ের পর উপস্থিত আসামিকে কারাগারে প্রেরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র,...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায়...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ...

আরও পড়ুন

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল শুধু একজন কবিয়াল ছিলেন না। তিনি ছিলেন সমাজ-সভ্যতা বদলানোর একজন গভীর পর্যবেক্ষক। বাঙালির জাতি সত্তা...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ আইয়ুব আলীকে (৫৫) হত্যা এবং অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা চেতনানাশক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে...

চট্টগ্রামের কোতোয়ালীতে দোকান থেকে ১০০ লিটার মদ জব্দ, ১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশে তৈরি চোলাই মদসহ জাহিদুল ইসলাম (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১০ মে)...

নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সম্মেলন শুরু

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’র (NIOHC) ২৫-তম আন্তর্জাতিক সম্মেলন আজ সোমবার (১১ মে) চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল...