বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

কোতোয়ালীতে ২৮টি চোরাই মোবাইলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কোতোয়ালীতে ২৮টি চোরাই মোবাইলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১১ সেপ্টেম্বর) রাতে কোতোয়ালী থানাধীন স্টেশন রোড ও তামাকুমন্ডি লেন থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবীর জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার স্টেশন রোডের ৭ নং বাসার পার্কিং এলাকায় এসআই মো. মেহেদী হাসান অভিযান পরিচালনা করেন। এ সময় আব্দুর রহিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল জব্দ করা হয়।

পরে রহিমকে জিজ্ঞাসাবাদে সে জানায়, বিভিন্ন মোবাইল চোরদের কাছ থেকে কম দামে সে মোবাইল কিনে মিজানুর রহমান রিপন নামে একজনের কাছে বেশি দামে বিক্রি করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানার তামাকুমন্ডি লেন হাসিন টাওয়ারের রুবাইয়া ট্রেডার্স নামক দোকান থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২৩টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

ওসি আরো বলেন, এই ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। রহিম ও মিজানুরের বিরুদ্ধে একটি করে মামলা আদালতে বিচারাধীন আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...