শনিবার, ২২ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে হামলায় গুরুতর আহত পূজা পরিষদ সভাপতি শ্যামল বিশ্বাস

জয়নাল, বোয়ালখালী

বোয়ালখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাসের (৫৮) ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে তারই ভাইপো শ্রীবাস বিশ্বাস।

আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব গোমদন্ডী দত্তপাড়ার নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে।

আহত শ্যামল বিশ্বাসকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮নং ওয়ার্ডের নিউরোসার্জারী বিভাগে ভর্তি করা হয়েছে। আহত শ্যামল বিশ্বাস পূর্ব গোমদন্ডী দত্তপাড়ার মৃত শ্রীনাথ বিশ্বাসের ছেলে।

তার ছেলে শ্রীচরণ বিশ্বাস জানান, হামলাকারী শ্রীবাস বিশ্বাস পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। সকালে শ্যামল বিশ্বাস নিজ বাড়িতে গেলে আগে থেকে উৎপেতে থাকা শ্রীবাস বিশ্বাস দা ও গাছে বাটাম নিয়ে তেড়ে আসেন এবং হত্যার উদ্দেশ্যে শ্যামল বিশ্বাসের মাথায় উপর্যুপরি আঘাত করেন।

এতে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পরে যান। পরবর্তী সময়ে জ্ঞান আসলে তিনি আত্মীয় স্বজনদের খবর দিলে তারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এসময় তিনি রক্ত বমি করলে জরুরী বিভাগের চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শ্রীচরণ বিশ্বাস।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী উপ-কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন জানান, গুরুতর আহত শ্যামল বিশ্বাসকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, পারিবারিক বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...