বুধবার, ৫ আগস্ট ২০২৬

৮ সেপ্টেম্বর থেকে নগরীর ১৭টি ওয়ার্ডে পর্যায়ক্রমে সম্মেলন

শুরু হবে চকবাজার ওয়ার্ড দিয়ে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সভায় আগামী ৮ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে ১৭টি ওয়ার্ডে সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে।

৮ সেপ্টেম্বর প্রথমে নগরীর ১৬নং চকবাজার ওয়ার্ডে সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডের সম্মেলন। এরপর ১৫ সেপ্টেম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে, ২৫ সেপ্টেম্বর ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডে, ২৭ সেপ্টেম্বর ২৫নং রামপুর ওয়ার্ডে, ৩০ সেপ্টেম্বর ৩১নং আলকরণ ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হবে এবং বাকী ওয়ার্ডগুলোতে পর্যায়ক্রমে সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

সভায় দলের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন সম্মেলনকে সুন্দর ও স্বার্থক করে তোলার লক্ষ্যে স্ব স্ব ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিম প্রধান এবং সংশ্লিষ্ট থানা ও ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের সহযোগীতার নির্দেশনা দেন।

একই সাথে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সভায় নগরবাসীর নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণে নগর পরিকল্পনার সাথে সংশ্লিষ্টদের নিয়ে একটি তদারকি ও পর্যবেক্ষণ টিক গঠনের গুরুত্বারোপ করে বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়হীনতার অভাবে নাগরিক সুর্ভোগ ও ভোগান্তির সৃষ্টি হয়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য মেয়রের নেতৃত্বে এই টিম গঠিত হতে পারে।

সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, আন্দোলনের নামে বিএনপি-জামাত নাশকতা ও অরাজকতা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। তারা নির্বাচনকে সামনে রেখে আবারও ধ্বংসাত্মক অপরাজনীতি মহড়া দিচ্ছে। এই অপশক্তিকে অবশ্যই প্রতিহত করা হবে।

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলকে যারা ভালবাসেন তাদেরকে দলের শৃঙ্খলা অবশ্যই মানতে হবে।

সভায় আগামী ২১ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী এম.এ মান্নানের ১৩তম মৃত্যুবার্ষিকী এবং ২২ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানুর যথাযথ মর্যাদায় মৃত্যু বার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, এড. সুনীল কুমার সরকার, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, এম. জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্পাদক মন্ডলীর সদস্য আলহাজ্ব বদিউল আলম, আলহাজ্ব আবদুচ ছালাম, নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, হাজী মোঃ হোসেন, হাজী জহুর আহমদ, ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, জোবাইরা নার্গিস খান, আব্দুল আহাদ, আবু তাহের, শহীদুল আলম, জহর লাল হাজারী, কার্য নির্বাহী সদস্য নুরুল আবছার মিয়া, সৈয়দ আমিনুল হক, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, গাজী শফিউল আজিম, কামরুল হাসান বুলু, এড. কামাল উদ্দীন আহমেদ, বখতেয়ার উদ্দীন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, ইঞ্জিনিয়ার বিজয় কৃষাণ চৌধুরী, জাফর আলম চৌধুরী, মহব্বত আলী খান, আব্দুল লতিফ টিপু, রোটারিয়ান হাজী মোঃ ইলিয়াছ, ড. নেছার উদ্দীন আহমেদ মঞ্জু, মোঃ জাবেদ, হাজী বেলাল আহমদ, মোর্শেদ আক্তার চৌধুরী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখতে। যা নিশ্চিত করবে আমাদের...

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...