রবিবার, ২৬ জুলাই ২০২৬

কাউকে ধরে-বেঁধে নির্বাচনে আনব না: সিইসি

চট্টগ্রাম নিউজ ডটকম

কাউকে ধরে-বেঁধে নির্বাচনে আনব না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (৫ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, বিএনপি অন্যতম প্রধান দল। তারা যেটা চাচ্ছে সে ব্যাপারে আমাদের কোনো রকম বাধা নেই। তাদের রাজনৈতিক কৌশলে হস্তক্ষেপ করার এখতিয়ার আমাদের নেই। আমরা কাউকে ধরে-বেঁধে নির্বাচনে আনব না।

অংশগ্রহণমূলক নির্বাচন চান জানিয়ে তিনি বলেন, সক্রিয় অংশগ্রহণমূলক চাই। কেন চাই? সক্রিয় প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হলে ভারসাম্য সৃষ্টি হয়। দলগুলোই সারাবিশ্বে এ ভারসাম্য সৃষ্টি করে।

দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি প্রসঙ্গে সিইসি বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচনটা অধিক অংশগ্রহণমূলক হবে। কিন্তু বিএনপির যে রাজনৈতিক কৌশল, আমরা কোনো রাজনৈতিক দলের কৌশলের ওপর হস্তক্ষেপ করবো না, করতে পারি না। সে এখতিয়ার আমাদের নেই।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমাদের ১৫০ আসনে ভোট করার চিন্তা আছে, আমরা সেভাবেই এগোচ্ছি, আমরা বাজেট দিব এবং এ সংক্রান্ত প্রকল্প করছি। তবে যদি প্রকল্প ফেইল হয় তাহলে বিকল্প হিসেবে ব্যালটে ভোট নেওয়া হবে।

সিইসি আরও বলেন, দুই সপ্তাহ পর সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে। ২০২৩ সালের মার্চ মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এর আগে জাতীয় পার্টি-জেপি ও ন্যাশনাল আওয়ামী পার্টির সঙ্গে রাজনৈতিক সংলাপ করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সংলাপ হয়েছে।

সংলাপ শেষে জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম বলেন, ইভিএম ব্যবহার হলে ৩০০ আসনে হওয়া উচিত, তা না হলে একটিতেও না।

আর আওয়ামী পার্টির নেতারা বলেন, নির্বাচন নিরপেক্ষ করতে সরকার দলের প্রভাব ও পেশি শক্তির ব্যাবহার বন্ধ করতে হবে। এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছি।

এই দুটি দল এর আগে সংলাপে অংশ নিতে না পেরে সময় চেয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...