শনিবার, ৯ মে ২০২৬

সীতাকুণ্ড মহাসড়কে সিএনজি চালক খুন

অশোক দাশ, সীতাকুণ্ড

সীতাকুণ্ডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একরাম হোসেন (২২) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। 

রবিবার(৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পৌরসভাধীন ফায়ার সার্ভিসের সামনে ইপসা অফিসের সন্নিকটে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত একরাম হোসেন বাড়বকুন্ড ইউনিয়নের নতুন পাড়া এলাকার চাঁনমিয়া চৌকিদার বাড়ির মো.নুরুল আবছারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের পাশে অজ্ঞান অবস্থায় একরাম হোসেনকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এসময় আশেপাশে জনতার ভিড় জমে যায়।পাশেই পড়ে ছিল তার সিএনজি অটোরিকশাটি।

পরবর্তীতে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহত একরাম হোসেনকে চমেক হাসপাতালে নেওয়ার পথে কুমিরা অতিক্রমকালে তার মৃত্যু হয়। স্থানীয়দের ধারণা সিএনজি অটোরিক্সাটি ছিনতাই করতে না পেরে চালককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তার বুকে ছুরিকাঘাতের চিহ্ন ও গায়ে লাথির দাগ ছিল।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তের চুরিকাঘাতে আহত সিএনজি চালককে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। অনেকেই ধারণা করছেন ছিনতাইকারীরা ঘটনা ঘটিয়েছেন। ছিনতাইকারী হলে গাড়িটি নিয়ে যেতেন, কিন্তু গাড়িটি সড়কের পাশে পড়েছিল। তদন্ত পরবর্তী বিস্তারিত জানা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে...

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...