শনিবার, ৯ মে ২০২৬

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির গুইমারায় প্রতিপক্ষের গুলিতে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ’র (প্রসীত বিকাশ খীসা) শাখা সংগঠক অংথোই মারমা(৫২) নিহত হয়েছেন।

শুক্রবার ২ সেপ্টেম্বর ২২ ইং সকাল ৯ঃ৪৫ মিনিটে গুইমারা উপজেলার দেওয়ান পাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত অংথোই মারমা উপজেলার বুদং পাড়ার (যৌথ খামার) কংহ্লাউ মারমার ছেলে। তিনি ঐ এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন যাবৎ সংগঠনটির গুইমারা ইউনিটের দায়িত্বে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ইউপিডিএফ এর একটি সূত্র জানায়, সকালে ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা সাংগঠনিক কাজে যাওয়ার সময় দেওয়ান পাড়া নামক স্থানে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনা পরবর্তীতে পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নিহতের বিষয়টির সত্যতা স্বীকার করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করার কার্যক্রম চলছে। এ ঘটনায় কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে...

আরও পড়ুন

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা...

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১ 

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ'র কর্মী নিহতের অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে পানছড়ি-লোগাং সড়কের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমনের...

বান্দরবানে সেনাচৌকিতে তল্লাশীকালে ২১ জন রোহিঙ্গা আটক

বান্দরবানে রোহিঙ্গা অনুপ্রবেশ সংখ্যা পূর্বের চেয়েও বৃদ্ধি পাচ্ছে। এ সকল রোহিঙ্গা নাগরিক জেলার বিভিন্ন চলমান সরকারি কাজে দিনমজুরের কাজ, গাছ পরিবহনের কাজ, ইটভাটার কাজ...