মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

মোবাইলে জুয়া খেলা নিয়ে দ্বন্দ্বে কিশোর খুন

নিজস্ব প্রতিবেদক

জামালপুরের সরিষাবাড়ীতে মোবাইলে জুয়া খেলা নিয়ে খুন হয়েছেন এক কিশোর। এ ঘটনায় ঘাতক তরুণ রাহাত মিয়ার (২০) মা আফরোজা বেগমকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে পৌরসভার বলারদিয়ার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিফাত মিয়া (১৭) ওই গ্রামের মানসিক ভারসাম্যহীন আশরাফ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, পৌরসভার বলারদিয়ার গ্রামের আশরাফ হোসেনের ছেলে রিফাত মিয়া ও সুলতান মিয়ার ছেলে রাহাত মিয়া। তারা দুইজন বুধবার (৩১ আগস্ট) রাতে বলারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় বসে মোবাইলে জুয়া খেলছিল। হঠাৎ তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়।

মারধরের শিকার হয়ে রিফাত বাড়ি চলে যায়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি মিটিয়ে ফেলতে রাতেই রাহাতের মা আফরোজা বেগম রিফাতের দাদা রসুল শেখের কাছে যান।

তাদের আলাপচারিতা চলাকালে রাহাত সেখানে গিয়ে উপস্থিত হয়। এতে রিফাত ও রাহাতের মধ্যে আবারও ঝগড়া বেধে যায়। এসময় রাহাতের মা রিফাতকে থামানোর চেষ্টা করছিলেন। এরই মাঝে রাহাত একটি কাঠের পিঁড়ি দিয়ে রিফাতের মাথায় সজোরে আঘাত করে। এতে রিফাত মাটিতে লুটিয়ে পড়ে।

পরিবারের লোকজন রিফাতকে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। পরদিন ভোরে রিফাত গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে দিগপাইত এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠাতে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ ঘাতক রাহাতের মা আফরোজা বেগম নামে এক নারীকে আটক করে থানায় নিয়ে যায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মজিদ জানান, মোবাইলে জুয়া খেলা নিয়ে রিফাত খুন হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘাতক রাহাতের মা আফরোজা বেগমকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...