বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে নিহত শাওন আ.লীগ নেতার ভাতিজা: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় নিহত শাওন (২০) স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতার ভাতিজা বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান মন্ত্রী।

আজ বৃহস্পতিবার সকালে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ।

এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। বিপরীতে রাবার বুলেট, টিয়ার শেল ও গুলি ছোড়ে পুলিশ।

সকাল ১০টার পর শহরের ২ নম্বর রেলগেট এলাকায় সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে শাওন নিহত হয়।

নিহত শাওন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তার বাবার নাম শাহেদ আলী।

তথ্যমন্ত্রী বলেন, নিহত যুবক সেখানকার একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাতিজা। সে বিএনপির কর্মী নাকি পথচারী, সেটির তদন্ত চলছে। আমি পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি।

হাছান মাহমুদ বলেন, বিএনপি কর্মীরা পুলিশ বক্স ভাঙচুর করে ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ আত্মরক্ষার্থে সেখানে টিআরগ্যাস ছুড়েছে এবং লাঠিচার্জ করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশের কোনও গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার...

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে...

চকরিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের অঙ্গীকারকে ধারণ করে চকরিয়া...

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল...

ধসে পড়া ম্রো বিদ্যালয় নতুন করে নির্মাণ কাজ শুরু

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম সাকহ্লান কারবারীপাড়ায় ভেঙে পড়া একটি...

আরও পড়ুন

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার জন্য একটি যথাযথ কর্তৃপক্ষ থাকা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির...

চকরিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের অঙ্গীকারকে ধারণ করে চকরিয়া ও সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।আজ ২৩ জুলাই প্রতিষ্ঠানের উদ্যোগে সম্প্রতি চকরিয়ার...

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।গত ২২ জুলাই প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি রাঙ্গুনিয়া উপজেলার শিলক ও বনগ্রাম...

ধসে পড়া ম্রো বিদ্যালয় নতুন করে নির্মাণ কাজ শুরু

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম সাকহ্লান কারবারীপাড়ায় ভেঙে পড়া একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে বিদ্যালয়টির নির্মাণকাজ শুরু হয়েছে বলে জানিয়েছে...