বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলার আসামী ফিরোজপুরে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ইপিজেট এলাকায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলার আসামীকে ফিরোজপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন দক্ষিণ রাজপাশা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৭ ও র‍্যাব-৮ এর একটি টিম।

এর আগের দিন ইপিজেডের একটি ভাড়া বাসা থেকে আলী আজগরের স্ত্রীর মরদেহ উদ্ধার করেছিলো পুলিশ। সে সময় থেকেই পলাতক ছিল আজগর।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার।

তিনি বলেন, গত ২৬ আগস্ট চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের ঘটনার পর থেকেই তার স্বামী আলী আজগর নিখোঁজ ছিলো। তার ৩ সন্তানদের বড় সন্তানের কথাবার্তায় প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয় এটি একটি হত্যাকাণ্ডের ঘটনা। এ ঘটনায় শিরিনের মা বাদী হয়ে আলী আজগরকে আসামি করে একটি মামলাও দায়ের করেন।

র‍্যাব কর্মকর্তা নূরুল আবছার বলেন, আলী আজগর আকন্দ গ্রেপ্তার এড়াতে হত্যাকাণ্ডের পর পরই চট্টগ্রাম হতে পালিয়ে পিরোজপুর আত্মগোপনে চলে যায়। র‌্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা নজরধারীর মাধ্যমে জানতে পারে যে, উক্ত আসামি বর্তমানে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন দক্ষিণ রাজপাশা এলাকায় জনৈক এসকেন্দার এর বাড়িতে অবস্থান করছে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী আজগর হত্যার দায় স্বীকার করেছে। সে জানিয়েছে প্রায়ই তাদের ঝগড়া-বিবাদ হতো। সেদিনও ঝগড়ার এক পর্যায়ে সে স্ত্রী শিরিনকে শ্বাসরোধ করে হত্যা করে।

প্রসঙ্গত, নিহত শিরিনা আক্তার (৩৫) ৩ সন্তানের জননী। শিরিনের মরদেহ উদ্ধারের পর নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে তিন সন্তানের মধ্যে বড় জন যার বয়স ৭-৮ বছর সে মাঝরাতে ঘুম থেকে উঠে তার মাকে একটি পাটিয়ে শোয়ানোর চেষ্টা করতে দেখেছিলো সকালে ওই পাটিতে শোয়ানো অবস্থাতেই তার মৃতদেহ উদ্ধার করা হয়। শিরিনা আক্তারকে তার স্বামী আলী আজগরই হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...