বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

রামগড়ে ভারতীয় ঔষধ-দেশীয় মদসহ আটক ২

শুভাশীষ দাশ রামগড় (খাগড়াছড়ি)প্রতিনিধি

খাগড়াছড়ির সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে দেশীয় বাংলা মদসহ ২ জনকে আটক করা হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করে রামগড় জোন ও ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি ।

বিজিবি সূত্র  জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় জোন ৪৩ বিজিবির অধীনস্থ কয়লারমুখ চেকপোষ্ট এ কর্মরত একটি টহল দল চট্রগ্রাম জেলার জোরালগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোষ্টস্থ এলাকায় অভিযান চালিয়ে ৩০লিটার দেশীয় মদ সহ ২জনকে আটক করেছে।আটককৃতদের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা রয়েছে। আটককৃতরা হলো নোয়াখালীর কোম্পানীগঞ্জের মোঃ নুরুল ইসলামের ছেলে মো: মইনুদ্দিন দিদার(২৬) এবং নোয়াখালীর সেনবাগের আব্দুল খালেকের ছেলে আজাদুল ইসলাম(২২)।

অপরদিকে, রামগড় মহামনি বিওপিতে কর্মরত একটি টহল দল মহামনি বিওপির থানার ঘাট নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন ৮শত কৌটা ভারতীয় ঔষধ জব্দ করে। যা সীতাকুন্ড কাস্টমস এ জমা করা হয়েছে। আটককৃত মালামালের বর্তমান বাজার মূল্যে-৪ লাখ ৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ব্যাপারে মিরেশ্বরাই এর জোরালগঞ্জ থানা এবং সীতাকুণ্ড থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ জানান, আটককৃত মালামাল পরবর্তিত্বে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে।

রামগড় জোন ও ৪৩ বিজিবি পরিচালক অধিনায়ক লে: কর্ণেল মো: হাফিজুর রহমান পিএসসি জানান, জোনের অধীনস্থ সীমান্ত এলাকায় অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র নজরদারি ও চলমান অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...