মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বিদ্যুতের অবস্থা ১ মাস আগের চেয়ে ভালো: নসরুল হামিদ

চট্টগ্রাম নিউজ ডটকম

জ্বালানি সংকট মোকাবিলায় প্রায় দেড় মাস ধরে লোডশেডিং করছে সরকার। তবে গত এক মাস আগে বিদ্যুতের যে অবস্থা ছিল, সে তুলনায় বর্তমান পরিস্থিতি আরেকটু ভালো বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আগামী এক মাসের মধ্যে আরও স্বাভাবিক হবে বলে জানান তিনি।

শনিবার (২৭ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আয়োজিত অনলাইন আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের ফলে সারা পৃথিবীর প্রতিটি দেশেই অর্থনৈতিকভাবে একটা বড় প্রভাব পড়েছে। বাংলাদেশ তো এর বাইরে না। এই যুদ্ধের আঘাত আমাদের দেশেও আসছে। আমরা অর্থনীতির ভীত রচনা করেছি।

আমাদের আরেকটু সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে হবে। গত এক মাস আগের থেকে বঙ্গবন্ধু বিদ্যুতের ভালো অবস্থায় আছি। জ্বালানির দাম বিশ্ববাজারে কমলে আমরাও সমন্বয়ের দিকে যাবো। আমরা শতভাগ বিদ্যুতায়ন করেছি। বিদ্যুৎ জ্বালানি বিভাগ এ পরিস্থিতি থেকে বের হওয়ার চেষ্টায় আছে।

‘বঙ্গবন্ধু চেয়েছিলেন বাংলাদেশকে বিশ্বের শ্রেষ্ঠ দেশ হিসেবে গড়তে। মাত্র দেশে স্বাধীন হয়েছে, সেই সময়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাজ কীভাবে হবে, তিনি তা চিন্তা করেছেন। গ্রামেও শহরের মতো বিদ্যুতায়ন করা হবে, এটা সাংবিধানিকভাবে তিনি বাস্তবায়ন করতে চেয়েছেন। পৃথিবীর কোনো দেশেই এমন সংবিধান নেই। আমরা অনেক সময় ভুল বলি যে, গ্রামকে শহর করতে চেয়েছেন। আসলে তা নয়।

তিনি গ্রামকে শহরের মতো সুবিধা দিতে চেয়েছেন। তিনি বুঝতে পেরেছিলেন, নিজেদের সম্পদ যদি নিজের কাছে না রাখতে পারি, তাহলে সোনার বাংলা গড়া সম্ভব না। এজন্য তিনি পাঁচটি গ্যাসক্ষেত্র কিনে নিজেদের কাছে রেখেছিলেন। আজকে দেশের ৪০ শতাংশ গ্যাস সেই পাঁচটি থেকেই পাচ্ছি।’

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন, তিনি চিন্তা করলেন যে, বাবার স্বপ্ন বাস্তবায়ন করা গেলে তাহলে আমরা সবাই যে স্বপ্ন দেখছি সেটা বাস্তবায়ন হবে। ২০০১-০৮ বিএনপি সরকার বিদ্যুৎ সেক্টরকে ধ্বংস করে দিয়েছে।

শেখ হাসিনা ২০০০ সালের আগে বিদ্যুৎ সেক্টরকে দাঁড় করাতে যে পরিকল্পনা করেছেন, সেটিকে ধ্বংস করে দিয়েছে। তারা নিজেরা পকেট ভারি করতে করতে শুধুমাত্র থাম্বা বাণিজ্য করেছে।

আলোচনা সভায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান। প্রধান আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী। এছাড়াও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও সারাদেশের বিদ্যুৎ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

আরও পড়ুন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...