বুধবার, ২৯ জুলাই ২০২৬

চট্টগ্রামে চা শ্রমিকদের পক্ষে সংহতি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

চা-বাগানের শ্রমিকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অবিলম্বে মজুরি বৃদ্ধিসহ ন্যায়সংগত দাবি মেনে নেওয়ার জন্য চট্টগ্রামে সংহতি সমাবেশ করেছে সর্বস্তরের জনগণ। শুক্রবার (২৬ আগস্ট) বিকালে নগরীর চেরাগী পাহাড় মোড়ে এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, দেশের সব থেকে অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠী হলেন চা শ্রমিকরা। অন্য যেকোনো খাতের তুলনায় চা শ্রমিকদের মজুরি সর্বনিম্ন। তারা দিনরাত যে পরিশ্রম করে তার তুলনায় মজুরি অনেক কম। চা শ্রমিকদের অবদানে চা শিল্প দেশের জিডিপিতে ১ শতাংশ অবদান রাখে। দিনে মাত্র ১২০ টাকা মজুরি দেশের আর কোনো শ্রমিকের নাই। তাঁদের না আছে কোনো ভালো থাকার জায়গা, সুপেয় পানি, চিকিৎসা ও সন্তানের লেখাপড়ার ব্যবস্থা। চা শ্রমিকদের ক্ষুধা, দারিদ্র্য ও ভোগান্তি নিরসনে এই মুহূর্তে শ্রমিকদের ন্যায়সংগত মজুরি বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করতে হবে। চা-শ্রমিকদের দাবি আদায়ের এই আন্দোলন ন্যায়সংগত এবং দেশের সাধারণ মানুষ এই আন্দোলনে পাশে আছে। তাই অবিলম্বে চা শ্রমিকদের মজুরি ৩০০ টাকা করাসহ সকল দাবি মেনে নেয়ার দাবি জানানো হয়।

চট্টগ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে সাংবাদিক বিপ্লব পার্থের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ভূলন ভৌমিক, ছাত্রনেতা মো.আজিজ উল্লাহ, চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মিঠুন বিশ্বাস, সাংবাদিক রুবেল দাশ, পলাশ দে, ছাত্র নেতা রবিন পাল, লেখক ও কলামিস্ট অভিরাজ নাথ, ছাত্রনেতা চিন্ময় ভট্টাচার্য্য, শুভ সেন, অন্তু ধর প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী সম্পন্ন হয়েছে।আজ রবিবার সরকারি...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন নম্বর: চট্ট-৫৬৫) আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে।শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায়...