কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত কমোডর মো. নুরুল আবছার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এমন একটি আদেশ জারি করা হয়েছে।
মঙ্গলবার ( ২৩ আগষ্ট) জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আইন ২০১৬ এর ৫(২) অনুযায়ী বাংলাদেশ নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত কমোডর মো. নুরুল আবছারকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহা. রফিকুল ইসলাম এর সাক্ষরিত আদেশের স্বারক নম্বর হলো- ০৫.০০.০০০০.১৪৬.০২.০২৩. ১৭/২৭০/১(৩০)
মো. নুরুল আবছার কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীর বাসিন্দা বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের শুরুতেই চেয়ারম্যান হিসেবে তিন দফা টানা দায়িত্ব পালন করে লেঃ কর্ণেল(অবঃ) ফোরকান আহমদ।
