বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

বাঁশখালীতে পুত্রবধু খুনের ৭ বছর পর শ্বশুর-শাশুড়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নে মাংস রান্না নিয়ে ঝগড়ার জের ধরে পুত্রবধূ রুবি আক্তারকে খুনের ঘটনার ৭ বছর পর শ্বশুর ইয়াকুব নবী (৬৭) ও শাশুড়ি খদিজা বেগম (৫৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলা।

সোমবার (২২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ২০১৬ সালে শবে বরাতের দিন বাঁশখালী উপজেলায় কাথারিয়া ইউনিয়নে ঘরে মাংস রান্না করা নিয়ে পুত্রবধূ রুবি আক্তারের সঙ্গে শ্বশুর ইয়াকুব নবীর ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ইয়াকুব গলা টিপে ধরলে মারা যান পুত্রবধু রুবি আক্তার। হত্যার পরবর্তীতে তারা গলায় ওড়না পেঁচিয়ে ঘরের চালের সঙ্গে রুবির মরদেহ ঝুলিয়ে রাখে। এ ঘটনায় রুবির পরিবার ইয়াকুব নবী ও খদিজা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পরবর্তীতে পলিয়ে যান ইয়াকুব নবী ও খদিজা বেগম।

পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান জানান, রুবির পরিবার মামলা করার পর জায়গায় জমি বিক্রি ছেড়ে রুবির শ্বশুর-শাশুড়ি হাটহাজারী পলিয়ে যায়। পরবর্তীতে তারা হাটহাজারীর চৌধুরীহাটে ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। পিবিআই মামলাটির তদন্তভার গ্রহণ করার পর শ্বশুর-শাশুড়ির অবস্থান শনাক্ত করে হাটহাজারীর চৌধুরীহাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এ ঘটনায় শাশুড়ি খদিজা বেগম জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের জবানবন্দি দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায়...

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের...

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য...

মিরসরাইয়ে হরিণের বাচ্চা উদ্ধার, বনে অবমুক্ত

মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ঘটনার পর এবার উদ্ধার করা হয়েছে...

পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ...

আরও পড়ুন

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) শেষরাতে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ইছাখালী ইউনিয়নের ইকোনমিক জোন এলাকায়...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৫ এপ্রিল) ভোর ৫টায় মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজার এলাকা...

মিরসরাইয়ে হরিণের বাচ্চা উদ্ধার, বনে অবমুক্ত

মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ঘটনার পর এবার উদ্ধার করা হয়েছে প্রায় এক মাস বয়সী একটি হরিণের বাচ্চা।আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলের...

পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার দুপুরে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে লাশটি ভেসে এলে উদ্ধার...