শনিবার, ২ মে ২০২৬

ষড়যন্ত্রকারীরা আবারও আঘাতের প্রস্তুতি নিচ্ছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিএনপি-জামায়াত জোট সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলা সম্ভব ছিলো না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ষড়যন্ত্রকারীরা আবারো আঘাতের প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি আবার সন্ত্রাসের যুগে ফিরবে নাকি উন্নয়নের পথে থাকবে।

রোববার (২১ আগস্ট) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্টের নিহতদের স্মরণে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

২০০৪ সালের ২১ আগস্টে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ করতে গিয়ে যে জায়গাটিতে নিজেই গ্রেনেড হামলার শিকার হয়েছিলেন, নেতাদের তৈরি করা মানবঢালে নিজে বেঁচে গেলেও যে জায়গাটিতে আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী নিহত হয়েছিলেন, সেখানেই শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুই বছর পর প্রিয় নেত্রীকে কাছে পান সেদিন গ্রেনেড হামলায় প্রাণে বেঁচে যাওয়া নেতাকর্মীরা।

পরে আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, জোট সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া গ্রেনেড হামলা সম্ভব ছিলো না। জানান, হামলার ওই সময় ঢাকায় ছিলো বঙ্গবন্ধুর খুনি ডালিম আর রাশেদ। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা, নির্যাতন ছিলো নিত্যনৈমিত্তিক ঘটনা।

ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে বিএনপি ২০০১ সালে ক্ষমতায় এসেছিলো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ছাড়া অন্য সব দল নির্বাচনকে কলুষিত করেছে।

বিএনপি বিদেশীদের দুয়ারে ধর্না দিলেও, তাদের ব্যাপারে সিদ্ধান্তের ভার জনগণের ওপর ছেড়ে দেন প্রধানমন্ত্রী। ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর মতো তার ওপরও আঘাতের প্রস্তুতি নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও জানান, অর্থনৈতিক মন্দার মধ্যে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ করতে এক কোটি পরিবারকে রেশন কার্ড দেয়ার প্রস্তুতি চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে...

আরও পড়ুন

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের আইসিটি বিষয়ের প্রদর্শক মনসুর আহমেদ আজাদ (২৮) নিহত হয়েছেন।শুক্রবার (১ মে) দুপুর তিনটার...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার ১ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ। একইসাথে ৫ আগস্টের পর চট্টগ্রামসহ সাংবাদিক সারাদেশে...

শ্রমিকরা উৎপাদনের যন্ত্র নয়, বরং অর্থনীতির মূল চালিকাশক্তি – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, শ্রমিকরা উৎপাদনের যন্ত্র নয়, বরং অর্থনীতির মূল চালিকাশক্তি। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার ও...