শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা মায়েদের কাছে পৌঁছে দেন: নওফেল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়ালেখা করতে কোনো টাকা খরচ করতে হয় না। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মায়েদের কাছে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা পৌঁছে দেন।

অভিভাবকদের কাছে অনুরোধ করবো সেই টাকা দিয়ে যেন ছেলে-মেয়েদের পুষ্টিকর খাদ্য কিনে দেন।

আজ শনিবার (২০ আগস্ট) দুপুরে নগরীর চাক্তাইয়ে শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০ শিক্ষার্থীকে দেওয়া হয়েছে শিক্ষা বৃত্তি। বিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে এ বৃত্তি দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শোকাবহ আগস্ট মাস, এই মাসে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল সদস্যকে হত্যা করা হয়েছিল।

বঙ্গবন্ধুর শিশু পুত্র রাসেলকেও তারা হত্যা করে সেদিন। শিশু রাসেল তোমাদের বয়সী ছিল। তোমাদের কাছে অনুরোধ মহান সৃষ্টিকর্তার কাছে শিশু রাসেলসহ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম হারুনুর রশিদের সভাপতিত্বে এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ চৌধুরী বাহাদুরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কাউন্সিলর হাজী নুরুল হক, দাতা সদস্য সাইদ হোসেন সোহেল, বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবছার উদ্দিন, চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, আওয়ামী লীগ নেতা দীপঙ্কর চৌধুরী কাজল, অমর কান্তি দাশ, আলী আব্বাস, আলী আকবর, স্কুলের প্রধান শিক্ষিকা রিতা চক্রবর্তী এবং সহকারী শিক্ষক মিল্টন মজুমদার, বনানী তালুকদার, চেমন আরা ববি, মোহাম্মদ ফারুক প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ ইউনুছ, ইলিয়াছ জামাল, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ মহিউদ্দিন তারেক, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ আলমগীর চৌধুরী, আলী আক্কাস, মোহাম্মদ জামাল, নাজিম উদ্দিন, কায়ছারুল হক চৌধুরী, রবিউল আলম, মফিজ উল্লাহ, শফি উল্লাহ, জাগির সওদাগর, রাশেদ উদ্দিন মাহফুজ, খোকন, আজিজ, রুপন ভট্টাচার্য, মোহাম্মদ ইসমাইল, কুদ্দুছ, মহসিন কায়ছার প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে...

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশের কোনও গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার...

আরও পড়ুন

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।গত ২২ জুলাই প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি রাঙ্গুনিয়া উপজেলার শিলক ও বনগ্রাম...

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল-পিকআপভ্যান ও সিমেন্ট মিক্সার ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে সালা উদ্দিন (৩৭) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় বিশেষ অর্থনৈতিক...

চট্টগ্রামের ফটিকছড়ির হালদা নদীর পাড়ে মিলল কাটা হাত

চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর পাড় থেকে উদ্ধার করা হয়েছে একটি কাটা হাত।  এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ...

সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ডুবন্ত বাল্কহেড থেকে ৪ জনকে জীবিত উদ্ধার

কোস্ট গার্ডের যৌথ উদ্ধার অভিযানে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের সন্নিকটে সমুদ্রে ডুবে যাওয়া বাল্কহেড থেকে ৪ জন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে।বুধবার (২২ জুলাই) রাতে...