বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী আমাদের দলের কেউ না: আব্দুর রহমান

চট্টগ্রাম নিউজ ডটকম

ভারতকে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে’ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমে‌নের এমন বক্তব্যের প‌রিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, তিনি (পররাষ্ট্রমন্ত্রী) তো আমাদের দ‌লের কেউ না। আমাদের দল তার এই বক্তব্যে বিব্রত হওয়ার প্রশ্নই আসে না।

শ‌নিবার (২০ আগস্ট) ধানম‌ণ্ডির ৩২ নম্ব‌রে ১৫ আগস্ট স্মরণে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির অনুষ্ঠান শে‌ষে সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হয়ে এমন কথা বলেন তি‌নি।

আব্দুর রহমান বলেন, দেখুন পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিককা‌লে এক‌টি বক্তব্য নিয়ে আপনারা যে প্রশ্ন করেছেন— আমার প্রথম কথা‌টি হ‌চ্ছে, এটার ব্যাখ্যা তি‌নিই ভালো দি‌তে পারেন। কারণ মি‌ডিয়াতে-পত্রপ‌ত্রিকায় তার যে বক্তব্য এসেছে, সে ব্যাপারে হয়তো তার কথা থাকতে পারে।

কিন্তু য‌দি ধরেই নিই মি‌ডিয়ায় যে কথা‌টি এসেছে, তি‌নি য‌দি কথা‌টি বলে থা‌কেন তাহলে আমি দলের পক্ষ থেকে আপনাদের স্পষ্ট করেই ব‌লি, এটি আমাদের দলের কোনো কথা না। আমাদের দল সবসময় মনে করে ভারত আমাদের অত্যন্ত ঘ‌নিষ্ট ও পরী‌ক্ষিত বন্ধু। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে তাদের অবদান আমরা কোনো অবস্থাতেই ভুলতে পারব না।

তিনি আরও বলেন, যে দল বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের মা‌টি ও মানুষের ভেতর দিয়ে গড়ে উঠেছে, বড় হয়েছে, সেই দল কখনও কোনো বিদে‌শি শ‌ক্তিনির্ভর হয়ে ক্ষমতায় যাওয়া বা টি‌কে থাকার নীতেতে বিশ্বাস করে না। এই দল সে‌টি আশাও করে না। সে (পররাষ্ট্রমন্ত্রী) তো আমাদের দলের কেউ না। আমাদের দল তার এই বক্তব্যে বিব্রত হওয়ার প্রশ্নই আসে না।

এসময় পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে এ আওয়ামী লীগ নেতা বলেন, কথাবার্তায় এবং আচরণের ভেতর দিয়ে এমন কিছু বলবেন না যাতে দুষ্ট লোকেরা এর সু‌বিধা নিতে পারে। মানুষকে বিভ্রান্ত করতে পারে, সে ব্যাপারে তি‌নি সতর্ক থাকবেন। এতটুকুই তার কাছে আমাদের চাওয়া।

দল থে‌কে পররাষ্ট্রমন্ত্রী‌কে কোনো নি‌র্দেশনা দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, তি‌নি (পররাষ্ট্রমন্ত্রী) কে‌বিনেটের একজন সদস্য। সুতরাং কে‌বিনেটের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী এ বিষয়‌টি দেখভাল করবেন বলে আমরা আশা ক‌রি।

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প‌রিপ্রেক্ষিতে ভারতের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব কিংবা বিদে‌শিরা বাংলাদেশ নিয়ে নে‌তিবাচক ধারণা নেয় কি না -এমন প্রশ্নের জবাবে আব্দুর রহমান বলেন, ভারতের সঙ্গে কেন প্রভাব পড়বে? আমরা‌ তো আমাদের দলে পক্ষ থেকে স্পষ্ট করে জা‌নিয়ে‌ছি।

সুতরাং দলের কথা হ‌বে য‌দি সেটা দলের মুখমাত্র বা নেতারা বলেন। আমাদের স্ট্যান্ড বা রাজ‌নৈ‌তিক নী‌তিমালা বা রাজ‌নৈ‌তিক যে অঙ্গীকার বা দর্শন সেই কথা তারা বিশ্বাস করবে না। একজন কে‌বিনেট সদস্য তি‌নি বি‌চ্ছিন্ন-বি‌ক্ষিপ্তভা‌বে কথা বলেছেন। সে‌টি আমাদের দলের সিদ্ধান্তের কথা না। সুতরাং বিদে‌শিরা আমাদের ভুল বুঝবে না।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা অনুরোধ করেছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।...

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

সীতাকুণ্ডের কুমিরা গ্যাস সিলিন্ডার গোডাউনে অভিযান, জরিমানা ১ লক্ষ

চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার গোয়েন্দা সংস্থা (এনএসআই)...

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট...

আরও পড়ুন

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের চার জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের ৬ষ্ঠ দিনে ফুটবল ও ক্রিকেটের সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। একই দিনে সিজেকেএস সুইমিং পুলে...

সীতাকুণ্ডের কুমিরা গ্যাস সিলিন্ডার গোডাউনে অভিযান, জরিমানা ১ লক্ষ

চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের বিক্তিতে ইউনুস এন্টারপ্রাইজ নামের একটি গ্যাসের বোতলের গোডাউনে অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা...