বুধবার, ৫ আগস্ট ২০২৬

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যু বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১২ হাজার ১৪৫ জন। আগের দিনের চেয়ে যা প্রায় ৭৮ হাজার বেশি। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৫৫ জনের। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ৪০০।

বুধবার (১৭ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৪ হাজার ৪৮ জন। এ সময় ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৯ জনের।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯ কোটি ৬৫ লাখ ৭৪ হাজার ৭৪ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৫৮ হাজার ৭৩৭ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এই সময় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৭৮১ জন এবং মারা গেছেন ২১৫ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ১৯০ জন এবং মারা গেছেন ২৬২ জন। ব্রাজিলে মারা গেছেন ১২৩ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪০ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৩১ জন এবং মারা গেছেন ১১৩ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ১২৮ জন এবং মারা গেছেন ৩৭ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৪১ জন এবং মারা গেছেন ৭০ জন।

একইসময়ে ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৩৩ জন এবং মারা গেছেন ৪৯ জন। তাইওয়ানে মারা গেছেন ১৬ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ১৭২ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৭২ জন এবং মারা গেছেন ৭৮ জন। রাশিয়ায় মারা গেছেন ৫৯ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৯০৯ জন। নিউজিল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৭৮ জন এবং মারা গেছেন ২১ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৮৫৫ জন এবং মারা গেছেন ৭৩ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫০৮ জন এবং মারা গেছেন ২৯ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫১৩ জন এবং মারা গেছেন ৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...