সোমবার, ২৯ জুন ২০২৬

নগরীতে ফেন্সিডিল-গাঁজাসহ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ফেন্সিডিল-গাঁজাসহ রিক্তা বেগম ওরফে রিজিয়া (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গত সোমবার (১৫ আগস্ট) চান্দগাঁও থানাধীন মোহরা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় একটি জিপ গাড়িতে থাকা ১০০ বোতল ফেন্সিডিল এবং ৩৩ বোতল সিরাপ, পরে একটি বাসা তল্লাশি করে ৮১ বোতল ফেন্সিডিল এবং ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রিক্তা বেগম সন্দ্বীপ থানার মুসাপুর গ্রামের মো. ইদ্রিসের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, মধ্যম মোহরা এলাকায় একটি স্কুলের পাকা রাস্তার ওপর একটি জিপ গাড়ি ও একটি বাসায় মাদক রেখে কেনা বেচা চলছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ওই গাড়ি থেকে ১০০ বোতল ফেন্সিডিল এবং ৩৩ বোতল সিরাপ ও বাসা থেকে ৮১ বোতল ফেন্সিডিল এবং ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় রিক্তা বেগমকেও গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রিক্তা জানায়, সে তার পলাতক স্বামী মো. ইদ্রিস ও মো. রুবেল নামে একব্যক্তির সহায়তায় জিপ গাড়িযোগে কুমিল্লা ও ফেনী জেলার সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল, স্কূফ সিরাপ ও গাঁজা সংগ্রহ করে সেগুলো খুচরা ও পাইকারী মূল্যে বিক্রির জন্য মজুত করে রেখেছে। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালে ১০০টি ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক

পার্কভিউ হাসপাতাল নিউরোসার্জারি বিভাগের আধুনিক চিকিৎসাসেবার অগ্রযাত্রায় নতুন মাইলফলক...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটে সিটি কর্পোরেশন একাদশ চ্যাম্পিয়ন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু....

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের...

ফয়’স লেকের সামনে গ্যাসলাইনে লিক, সড়কে আগুন

চট্টগ্রামের নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে...

আরও পড়ুন

পার্কভিউ হাসপাতালে ১০০টি ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক

পার্কভিউ হাসপাতাল নিউরোসার্জারি বিভাগের আধুনিক চিকিৎসাসেবার অগ্রযাত্রায় নতুন মাইলফলক হিসেবে ‘১০০টি ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক’ উপলক্ষে এক বৈজ্ঞানিক সিম্পোজিয়াম এবং অত্যাধুনিক নিউরোসার্জিক্যাল অপারেটিং মাইক্রোস্কোপ-এর...

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো মো. জাবেদ (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী।রবিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু. ইসমাঈল হোসেন বলেছেন, শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটার এবং সম্পূর্ণ স্বাধীন নিউরোসার্জিক্যাল আইসিইউ (ICU) এখন...

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের একটি পর্যটকবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন।রবিবার (২৮ জুন) দুপুর ২টার দিকে উপজেলার...