রবিবার, ১০ মে ২০২৬

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো: ভূমিমন্ত্রী

মো. মহিউদ্দিন

যারা স্বাধীনতাকে কখনো মেনে নিতে পারেনি, তারাই দেশী ও বিদেশী চক্রে ১৫ আগষ্ট হত্যাকান্ড চালিয়েছিলো। কিছু আর্মি অফিসারকে উসকানি দিয়ে এ-ই কর্মকাণ্ড ঘটিয়েছিলেন। আল্লাহর অশেষ রহমত ছিল আমাদের মহান নেত্রী বঙ্গবন্ধুর যোগ্যউত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা বিদেশে ছিলেন বিধায় বেঁচে গিয়েছিলেন। নাহলে তাঁরা দুজনেরও একই পরিণতি হতো। ইতিহাস অনেক কিছু সাক্ষ্য দেয়।”

সোমবার (১৫ আগষ্ট) দুপুরে উপজেলার মেগা কমিউনিটি সেন্টার মিলনায়তনে উপজেলা আ. লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, “৭৫ এর ১৫ আগষ্ট ইতিহাসের কালো অধ্যায়। ওই রাতে আমরা হারিয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পাশাপাশি হারিয়েছি বঙ্গবন্ধুর পরিবার শেখ জামাল, শেখ কামাল, শেখ রাসেল ও অন্যান্য সদস্যদের। পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন ৭৫ এর ১৫ আগষ্টকে কেউ ভুলতে পারবে না। জাতির পিতাকে শুধু হত্যা করা হয়নি। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিলেন।”

ভূমিমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। তাঁরই সুযোগ্যকণ্যা শেখ হাসিনা প্রায় সময় বলেন-আমরা জনগণের সেবক হতে চাই। যদিও বিরোধিরা বলছেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। আমি দ্বর্থহীন ভাবে বলতে চাই-বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না। আমাদের অর্থনীতি অনেক বেশি মজবুত। অনেক বেশি চাঙ্গা। আমাদের মাসিক রেমিট্যান্স ২ বিলিয়ন ডলারের উপরে। বছরে ২৪ বিলিয়ন ডলার আসছে। আমদানি রপ্তানী বেড়েছে। আমাদের মেগা প্রকল্পগুলো সব শেষের পথে। এসব ইনকাম জেনারেটে প্রবেশ করছে।”

চট্টগ্রাম ১৩ আসনের সাংসদ আরো বলেন, কর্ণফুলীর চিত্র দেখলেই বুঝা যায়, কিভাবে বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। সবাইকে ভুল বুঝাবুঝি আর ভেদাভেদ ভুলে এগিয়ে যেতে হবে। আগামী ২০২৩ সালের ডিসেম্বর কিংবা জানুয়ারীর জাতীয় নির্বাচনে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।”

উপজেলা আ.লীগের সভাপতি ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আমির আহমদের সঞ্চলনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন মুক্তিযোদ্ধা এম এ ইসলাম, দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টুকু, সহ-সভাপতি এস এম সালাহ, সেলিম উল্লাহ খান, এসএম হোসেন, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, নাজিম উদ্দীন হায়দার ও এপিএস আবদুল মান্নান, সাবেক কর্ণফুলী থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক চৌধুরী, চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ছাবের আহমেদ, শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সোলায়মান তালুকদার, চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছৈয়দ আহমেদ, জুলধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমেদ, শিকলবাহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল করিম ফোরকান, বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মোমেনা আক্তার নয়ন, উপজেলা আওয়ামী লীগ নেতা দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শহীদুল ইসলাম, কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজিদ প্রমুখ।

সকাল সাড়ে ৯টায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন-মৌলানা সাইফুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার পাঁচ ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি-বাঙালিদের চিকিৎসাসেবা দিল ৫৭ বিজিবি

সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে চিকিৎসাবঞ্চিত...

আলীকদমে ৩১ শয্যার হাসপাতালে হামের উপসর্গে শতাধিক রোগী ভর্তি

বান্দরবানের আলীকদমে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার...

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র...

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

আরও পড়ুন

আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি-বাঙালিদের চিকিৎসাসেবা দিল ৫৭ বিজিবি

সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।রবিবার...

আলীকদমে ৩১ শয্যার হাসপাতালে হামের উপসর্গে শতাধিক রোগী ভর্তি

বান্দরবানের আলীকদমে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ধারণক্ষমতার তিন গুণেরও বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন।শুধুমাত্র হামের উপসর্গ নিয়েই...

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষ, বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং সিএনজিচালিত অটো রিকশা ভাঙচুরের ঘটনা...

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান 'ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়' পরিদর্শন করেছেন।৯ই মে শনিবার বিকেল পাঁচটায় তিনি আকস্মিক...