রবিবার, ১৬ আগস্ট ২০২৬

মাঠে নামছে চসিকের ‘স্ট্রাইকিং ফোর্স’

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের ফুটপাত ও রাস্তার জায়গা উচ্ছেদের পর পুনরায় দখল রোধে মাঠে নামছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২০ সদস্যের ‘স্ট্রাইকিং ফোর্স’। দলটি অবৈধ স্থাপন উচ্ছেদে সহায়তা করবে এবং উচ্ছেদকৃত স্থান মনিটরিং করবে।

রোববার (১৪ আগস্ট) মাঠে নামানোর সব প্রস্তুতি শেষে এ দলটিকে ব্রিফিং করেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

তিনি বলেন, ফুটপাতে দখলদার যত বড় শক্তিশালীই হোক না কেন আমরা উচ্ছেদ করবো এবং পুনরায় যাতে দখল না হয় সেটাও নিশ্চিত করবো। শহরের সৌন্দর্য ফিরিয়ে আনতে যা যা করণীয় সবটুকই করবো।

মেয়র রেজাউল করিম চৌধুরী জানান, বিশেষ দলটি উচ্ছেদ হওয়া স্পটগুলো নিয়মিত পরিদর্শন করবে। এ সময় কোথাও পুনর্দখল হতে দেখলে সাথে সাথে আবারও ‘অ্যাকশন’ শুরু করবে। এছাড়া সারা শহর ঘুরে কোথাও সড়ক ও ফুটপাত দখল হয়েছে কি-না তা চিহ্নিত করবে নবগঠিত এ ফোর্সের সদস্যরা। উচ্ছেদকৃত জায়গাগুলো মনিটরিং করবে। পাশাপাশি নগরীর কোথাও সড়ক এবং ফুটপাত দখল হয়েছে কি-না তা চিহ্নিত করে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে রিপোর্ট করবে তারা।

চসিক সূত্র জানায়, ফুটপাত ও রাস্তায় অবৈধ দখলদার হটাতে জিরো টলারেন্স ঘোষণা করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। তার এ ঘোষণার পরই উচ্ছেদ করা জায়গা পুনর্দখল রোধে স্ট্রাইকিং ফোর্স গঠন করা হয়। নগরের কোথাও সড়ক ও ফুটপাত দখল হয়েছে কি-না তা চিহ্নিত করবে এ দলের সদস্যরা। এছাড়াও উচ্ছেদকৃত জায়গাগুলো মনিটরিং করবে এবং নতুন পুরাতন উচ্ছেদযোগ্য জায়গা সম্পর্কে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে রিপোর্ট করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

আরও পড়ুন

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের...

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...