কুষ্টিয়ার ভেড়ামারায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দুইজন নিহত হয়েছে।
শুক্রবার (১২ আগস্ট) রাত আটটার দিকে উপজেলার ধরমপুর ইউনিয়নের মহিশাডরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক জানে আলম জানান, রাত ৮টার দিকে জ্বালানি তেলবাহী ট্যাংকার পাম্পে তেল আনলোড করার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।এই ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
