বুধবার, ১৯ আগস্ট ২০২৬

আওয়ামী লীগ দ্বারা বার বার বিদায় নিয়েছে বিএনপি: তোফায়েল আহমেদ

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আওয়ামী লীগ প্রায় ১৪ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে। বিএনপির উপর কোন অত্যাচার করা হয় নাই। কিন্তু বিএনপি যখনই সুযোগ পায়, তখনই আমাদের উপর অত্যাচার করে। আওয়ামী লীগ প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেনা।

আজ মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনীতি হলো রাজার নীতি। রাজনীতি অর্থ হলো বড় মনের পরিচয় দেয়া। রাজনীতি মানে এই নয় প্রতিহিংশায় লিপ্ত হতে হবে। আমরা এই রাজনীতি বিশ্বাস করিনা।

যে কোন সময় সরকার বিদায় নেবে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে তোফায়েল বলেন, আওয়ামী লীগকে বিদায় করা এতো সহজ নয়। বার-বার আওয়ামী লীগ দ্বারা বিদায় নিয়েছে বিএনপি। এই বিএনপি ১৫ ফেব্রুয়ারি নির্বাচন করেছিলো আর ৩১ মার্চ ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। আওয়ামী লীগ সেই দল।

তোফায়েল বলেন, গত ১৪ বছর ধরে বিএনপি মহাসচিব একই কথা বলে আসছেন, যে আওয়ামী লীগের পায়ের তলায় মাটি নাই। ফখরুল ইসলাম আলমগীর বক্তৃতা, সংবাদ সম্মেলন, প্রেস ব্রিফিং করে বিএনপিকে টিকিয়ে রেখেছে। এছাড়া তাদের আর কোন কাজ নাই।

সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রবীণ এই নেতা আরো বলেন, ঐক্যবদ্ধ থাকলে কেউ দলের কোন ক্ষতি করতে পারবেনা। প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ডে শক্তিশালী আওয়ামী লীগ গড়ে তুলতে হবে। যাতে ডাক দিলে হাজার-হাজার মানুষ উপস্থিত হয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সুন্দরভাবে দেশকে পরিচালিত করছেন। আজকে তিনি গ্রামকে শহরে রুপান্তর করেছেন। এই সরকারের আমলে মানুষ খুবই খুশি।

জেলা আওয়ামী লীগের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মো. দোস্ত মাহমুদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি নাজিবুল্লাহ নাজু, সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশ, জেলা শ্রমীক লীগ আহ্বায়ক মো. শাহে আলম, যুবলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সেচ্ছাসেবকলীগের সভাপতি মো. আবু ছায়েম, ছাত্রলীগ সভাপতি মো. রায়হান আহমেদ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

জামালখান গ্রান্ড শিকদার হোটেলে নোংরা-অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর খাদ্যপণ্য রান্না

হেলদি ওয়ার্ড খ্যাত জামালখানে দীর্ঘদিন ধরে খাবার হোটেল হিসেবে...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায়...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি...

মিরসরাইয়ে অবৈধ ভারে বালু উত্তোলন: ২০ হাজার ফুট পাইপ ও ১০ শ্যালো মেশিন ধ্বংস

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার ফুট...

আরও পড়ুন

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...

জামালখান গ্রান্ড শিকদার হোটেলে নোংরা-অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর খাদ্যপণ্য রান্না

হেলদি ওয়ার্ড খ্যাত জামালখানে দীর্ঘদিন ধরে খাবার হোটেল হিসেবে গ্রান্ড শিকদার হোটেল ব্যবসা করে আসছে। প্রতিদিন এই এলাকার স্থানীয় বাসিন্দা এবং স্কুল-কলেজ ও কোচিং...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।আজ বুধবার (১৯ আগস্ট) উপজেলা সহকারী...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...