বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বঙ্গবন্ধুকে হত্যার দৃশ্য কোনো দিন ভুলতে পারব না: চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র রিপোর্টার

চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকায় আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকাঞ্জালি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। যারা বাইরে আছেন তাদের মধ্যে দুই-একজনকে শিগগিরই দেশে আনা হবে।

আজ শুক্রবার ( ৫ আগস্ট) বিকেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ  সব কথা জানান।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ডাকে নিরস্ত্র বাঙালি সশস্ত্র যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। আবার বঙ্গবন্ধু কন্যার ডাকে আজকে উন্নত বাংলাদেশ বিনির্মাণে সবধরনের সহযোগিতা করছে। এই দেশ হলো হিন্দু, মুসলমান, বৌদ্ধ খ্রিষ্টানের দেশ। এই দেশ সবাই স্বাস্থ্য, শিক্ষাসহ সবকিছুর সমান অধিকার পাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকেই ইতিহাস বিকৃতি করে অনেক কথা বলছেন। বঙ্গবন্ধুর নামটাও মুছে ফেলার চেষ্টা চালিয়েছিলেন। আমরা অনেক দৃশ্য দেখেছি। বঙ্গবন্ধুকে হত্যার দৃশ্য কোনো দিন ভুলতে পারব না। ১৫ আগস্টের কথা কোনো দিন ভুলব না। কী অপরাধ করেছিল বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা। এসব কিছুর আজ হিসাব নিকাশের সময় এসেছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় এসেই শুরু করলেন বঙ্গবন্ধু হত্যার বিচারের প্রক্রিয়া। অনেক বিচারক বিব্রত হলেন, অনেক কিছু হলো। সবই মনে আছে। বঙ্গবন্ধু কন্যা কিন্তু হাল ছাড়েননি। সেজন্যই বঙ্গবন্ধু হত্যার বিচারটা আমরা পেয়েছি। যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এর মধ্যে কয়েকজনের রায় কার্যকর করা হয়েছে। তা আপনারা দেখেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা খুনিদের দেখি। খুনিদের নিয়ে যে প্ল্যান করেছিল, যে মাস্টারমাইন্ড ছিল, যারা এদের ফোন করেছিল, তাদের তো আমরা বিচারের মুখোমুখি করতে পারিনি। আমাদের সে প্রচেষ্টা চলছে। আমরা সেগুলো তুলে ধরব জাতির কাছে। এই বিশ্বাসঘাতকরা সেদিন কী করেছিল তা জাতির সামনে তুলে ধরব।

তিনি বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের সবাইকে হত্যার চেষ্টা করা হয়েছিল, কারণ তারা ভালো করেই জানত, বঙ্গবন্ধুর রক্ত যার ধমনিতে প্রবাহিত হবে তারা বেঁচে থাকলে খুনিদের বিচার একদিন হবে।

আসাদুজ্জামান খান বলেন, আমরা মুক্তিযোদ্ধারা হৃদয়ে ধারণ করতাম বঙ্গবন্ধুর খুনিদের বিচারাটা যেন আমরা দেখে যেতে পারি। তাদের বিচারের দৃশ্যটা আমরা দেখেছি। বঙ্গবন্ধুর কন্যা যদি দেশে না আসতেন তাহলে এই বিচারের দৃশ্যটা আমরা নাও দেখতে পেতাম।

মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগরের কমান্ডার মোজাফফর আহমদের সভাপতিত্বে ছয় দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরিন আক্তারসহ অনেকে বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে কিনা বড় বোন হারিয়ে হাসতে ভুলে গিয়েছিল।আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা নাজমুল হককে নিয়ে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত...