মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে বিয়ের নয় মাসের মাথায় যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের নয় মাসের মাথায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে সুশোভন দাস (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৪ জুলাই ) দুপুর সাড়ে এগারোটা দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের মরিয়ম আশ্রম গ্রামের খ্রিস্টান পাড়া এলাকার ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত সুশোভন দাস ঠাকুরগাঁও জেলার জগ্ননাথপুর শান্তিনগর এলাকার মৃত সজীব কুমার দাসের ছেলে।

জানা গেছে, মৃত সুশোভন দাস মাত্র নয় মাস আগে স্ত্রী শুক্লা জয়ধরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি কেপিজেড এলাকায় দিন মজুরি কাজ করতেন। ঘটনার সময় স্ত্রী বাপের বাড়িতে ছিল বলে জানা গেছে।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে সুশোভন। এলাকার লোকজন রুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষনিক আত্মহত্যার কারণ জানা যায়নি। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...