মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কক্সবাজারে অস্ত্র মামলায় রোহিঙ্গা যুবকের ১৭ বছরের কারাদণ্ড

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে অস্ত্র মামলায় মো. শহিদ উল্লাহ নামে এক রোহিঙ্গা যুবকের ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

রামু উপজেলার ঈদগড়ের গহীন পাহাড়ে অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক হন তিনি। দীর্ঘ ১৬ বছর বিচারক কার্যক্রম চলার পর এই মামলার রায় দেন আদালত।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে কক্সবাজার যুগ্ম দায়রাজজ প্রথম আদালতের স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাহমুদুল হাসান এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছে সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ।

তিনি জানান, ২০০৬ সালের ১৭ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে ঈদগড়ের গহীন অরণ্যে অস্ত্র উদ্ধারে অভিযানে যায় রামু থানা পুলিশ। অভিযানে একটি দেশীয় তৈরি অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামসহ মো. শহিদ উল্লাহকে আটক করে পুলিশ।

পরে রামু থানার এএসআই ওমর ফারুক বাদী হয়ে ওই দিন মামলা করেন। তদন্ত কর্মকর্তা এস আই দিদারুল ফেরদৌস মো. শহীদ উল্লাহকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। মামলাটি বিচারের জন্য স্পেশাল ট্রাইব্যুনাল-৩ নম্বর আদালতে পাঠানো হলে বিচারক আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন।

মামলায় মো. শহিদ উল্লাহকে বিচারক অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় ১০ বছর এবং ১৯ (এফ) ধারায় ৭ বছরসহ তাকে ১৭ বছরের কারাদন্ড দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...