বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

পাঁচলাইশে মাদক মামলায় ১০ বছর কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পাঁচলাইশ থানায় দায়ের করা মাদক মামলায় সৈয়দ কাশেম নামের এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছা এর আদালত এ রায় প্রদান করেন।মামলায় ৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

জানা যায়, ২০১৪ সালের ৭ অক্টোবরে পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকা থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ সৈয়দ কাশেমকে গ্রেপ্তার করে র‍্যাব।

মাদক উদ্ধারের ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়। ২০১৫ সালের ২০ মে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরু হয় মামলাটির।

অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৬ সালের ১৮ মে তৎকালীন মহানগর দায়রা জজ মো. শাহেনুর আসামি কাশেমকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আর দুই মাস কারাদণ্ড দেন।

পরে আসামিপক্ষ হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করে। ২০২০ সালের ২৮ জানুয়ারি রাসায়নিক পরীক্ষকের সাক্ষ্য গ্রহণসহ প্রয়োজনীয় অন্যান্য সাক্ষ্য উপস্থাপন করতে বলেন হাইকোর্ট বিভাগ।

পরবর্তীতে রাসায়নিক পরীক্ষককে সাক্ষী করে এবং তদন্ত শেষে সম্পূরক অভিযোগপত্র দেয় পিবিআই। পরে রাষ্ট্রপক্ষে রাসায়নিক পরীক্ষকসহ আরও তিনজন সাক্ষ্য দেন আদালতে। মোট নয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে এ রায় প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোঃ ফখরুদ্দিন চৌধুরী বলেন, নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামিকে ১০ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত সৈয়দ কাশেম কক্সবাজারের টেকনাফের ভোদারবিল এলাকার মৃত কালা মিয়ার ছেলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে : শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী–এর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১ 

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ'র কর্মী নিহতের অভিযোগ...

প্রশাসনকে নির্ভয়ে নিরপেক্ষ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রশাসনকে জনমুখী...

নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে সাইড দিলেন প্রধানমন্ত্রী

নিজের গাড়িবহর থামিয়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে পথ করে...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার...

আরও পড়ুন

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১ 

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ'র কর্মী নিহতের অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে পানছড়ি-লোগাং সড়কের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমনের...

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাচারের অভিযোগে চালক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৫ মে) দুপুরে কোতোয়ালী...

মহেশখালীতে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পরিবার। গলায় ফাঁস দিয়ে রিয়াজ উদ্দিন (২৫) নামের এ যুবক আত্মহত্যা করেছে বলে...

ফটিকছড়িতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে কারিম নামের ৩ বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে)...