সোমবার, ৩ আগস্ট ২০২৬

ভারতে পালিয়ে থাকা আসামী চট্টগ্রামে গ্রেফতার

চট্টগ্রাম নিউজ ডটকম

গ্রেপ্তার এড়াতে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়া ৬ মামলার এক আসামীকে চট্টগ্রামের শাহ আমানত সেতুর টোল প্লাজা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (২৬ জুলাই) শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকা থেকে মোঃ শাকিলকে (২৮) গ্রেপ্তার করা হয়।

আজ বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার বলেন, ভারতে পালিয়ে থাকা ৬ মামলার ফেরারি আসামি মোঃ শাকিলের চট্টগ্রামের শাহ আমানত সেতুর টোল প্লাজায় অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে

মঙ্গলবার ২৬ জুলাই বিকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জোরারগঞ্জ ও ছাগলনাইয়া থানায় মাদক-অস্ত্র-ডাকাতিসহ ৬টি মামলা রয়েছে।

র‌্যাব সুত্রে জানা যায়, বিগত ২৫ মে মাদক ব্যবসায়ীদের ধরতে জোরারগঞ্জ থানার ধুমঘাট এলাকায় পৌঁছলে র‌্যাবের গাড়িকে ব্যারিকেট দেয়ার চেষ্টা করা হয়।

মাদক ব্যবসায়ীরা ব্যারিকেট দিতে ব্যর্থ হলে জোরারগঞ্জ ফুটওভার ব্রিজের নিচে ২টি কার্ভাডভ্যান রেখে রাস্তা বন্ধ করে ডাকাত ডাকাত বলে চিৎকার করে। এ সুযোগে তারা র‌্যাবের ওপর সশস্ত্র হামলা চালায়।

এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়। পরেরদিন জোরারগঞ্জ ও ফেনীর ছাগলনাইয়াতে অভিযান চালিয়ে মাদকসহ ১৩ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। তখন ঘটনার মূলহোতা শাকিল গ্রেপ্তার এড়াতে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গিয়ে দুই মাস সেখানে অবস্থান করে।

গ্রেপ্তারকৃত মোঃ শাকিল এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শাকিল ফেনী জেলার ছাগলনাইয়ার চম্পকনগরের মোঃ ইউনুছের ছেলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...