সোমবার, ৩ আগস্ট ২০২৬

প্রবাসী হত্যা মামলায় ভাই ও ৩ ভাতিজার যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগড়ায় প্রবাসীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা মামলায় তার ভাই ও তিন ভাতিজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেয়া হয়।

সোমবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নিহতের ভাই নুরুল ইসলাম, ভাতিজা ওসমান গনি, সরোয়ার কামাল ও আব্বাস উদ্দিন।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ১২ জুন রোস্তমের পাড়ায় প্রবাসী নুরুল কবিরকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন আসামিরা। মূলত নুরুল কবির বিদেশ থাকা অবস্থায় ভাই নুরুল ইসলামের এক ছেলেকে বিদেশে নিয়ে যান। এ বাবদ ভাইয়ের কাছে তার ১ লাখ ৭০ হাজার টাকা পাওনা ছিল।

দেশে ফিরে পাওনা টাকা ফেরত চাইলে দুই ভাইয়ের বিরোধ তৈরি হয়। ঘটনার দিন ক্ষিপ্ত হয়ে নুরুল ইসলাম, তার তিন ছেলে, এক মেয়ে ও স্ত্রী মিলে নুরুল কবিরকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে হামলা চালান।

এ সময় ওই প্রবাসী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাড়ির পাশের পুকুর পাড়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় ওই দিনই নিহতের স্ত্রী খালেদা ইয়াসমিন চট্টগ্রাম আদালতে মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী লোকমান হোসেন চৌধুরী।

তিনি বলেন, ‘মামলার বাকি দুই আসামিকে খালাস দেয়া হয়েছে৷ রায় ঘোষণার সময় ৬ আসামি আদালতে উপস্থিত ছিলেন।’

তিনি আরও বলেন, ‘মামলার পরের বছরের ডিসেম্বরে পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দেয় আদালতে। এরপর ২০০৩ সালের ১৩ জানুয়ারি ৬ আসামির বিচার শুরু হয়। পরবর্তী সময়ে রাষ্ট্রপক্ষের ১৭ জন ও আসামিপক্ষের তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...