রবিবার, ২৩ আগস্ট ২০২৬

ভারতের প্রথম আদিবাসী নারী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ভোটে যশবন্ত সিনহাকে হারিয়ে দেশটির প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু।

বৃহস্পতিবার (২১ জুলাই) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয় দফার ভোট গণনার পরই জয়ের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোটের মাইলফলক অতিক্রম করেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য দ্রৌপদী মুর্মু।

বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের হাতে যে সংখ্যা ছিল, তাতে নির্বাচনের আগেই কার্যত ‘ওয়াকওভার’ পেয়ে গিয়েছিলেন দ্রৌপদী। সেইসঙ্গে ‘ক্রস ভোটিংয়ের’ অ্যাডভ্যান্টেজও ছিল। নির্বাচনে দ্রৌপদী পেয়েছেন ৮১২টি ভোট, যশবন্ত ৫২১টি ভোট।

প্রথম রাউন্ডের শেষে দেখা যায় দ্রৌপদীর প্রাপ্ত ভোট ৫৪০, অন্যদিকে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা পেয়েছেন ২০৮টি ভোট। দ্বিতীয় রাউন্ডের গণনাতেও একই ভাবে আধিপত্য বজায় রাখেন দ্রৌপদীই।

সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ হয়। প্রায় ৯৯ শতাংশ ভোট পড়ে সেদিনই। দেশের ৭৭১ জন সাংসদ এবং ৪ হাজার ২৫ জন বিধায়ক ভোটপ্রক্রিয়ায় অংশ নেন। বৃহস্পতিবার সংসদ ভবনে শুরু হয় ভোটগণনা।

জয় নিশ্চিত হওয়ার পর নয়াদিল্লির ‘তিন মূর্তি মার্গে’ দ্রৌপদী মুর্মুর অস্থায়ী বাসভবনে গিয়ে তাঁকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া মুর্মুর জয়ের ঘোষণা আসার পর নয়াদিল্লিতে বিজেপির প্রধান কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে বিজেপির দিল্লি শাখা।

৬৪ বছর বয়সী মুর্মুর বাড়ি উড়িষ্যায়। তিনি এর আগে ঝাড়খন্ডের প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৫৮ সালে সাঁওতাল পরিবারে জন্ম নেয়া মুর্মু প্রতিকূলতার সাথে লড়াই করে তার শিক্ষাজীবন শেষ করেন এবং শ্রী অরবিন্দ শিক্ষা কেন্দ্রে একজন শিক্ষক হিসেবে তার পেশাগত জীবন শুরু করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট)...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে দেশটি।বৃহস্পতিবার...