সোমবার, ৩১ আগস্ট ২০২৬

সরকারি দপ্তরে বিদ্যুতের ব্যবহার ২৫% কমানো হবে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

নিজস্ব প্রতিবেদক

সরকারি সব দপ্তরে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমেদ কায়কাউস।

বুধবার (২০ জুলাই) সরকারের ব্যয় সাশ্রয় নীতির বিষয়ে কার্যকর কর্মপন্থা নিরুপনে সচিবদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, বিশেষ করে অফিস-আদালতে যদি আমরা বিদ্যুৎ এবং জ্বালানি কমাতে পারি তাহলে আমাদের উৎপাদনের সেটা কিন্তু খুব বেশি ব্যহত হবে না। আমাদের মূল লক্ষ্য হলো জাতীয় যে উৎপাদনটা আছে সেটা যেন ব্যহত না হয়। তো অফিস আদালতে আমরা যখন কাজ করি তখন যদি আমি দুইটা ফ্যানের জায়গা একটা ফ্যান চালাই তাতেও কিন্তু আমার আমি কাজটা করতে পারব অসহনীয় পরিবেশ হবে না। সেজন্য আমরা একটা সহনীয় মাত্রা ঠিক করেছি সেটা হলো ২৫ শতাংশ।

তিনি বলেন, জ্বালানি খাতে যে বাজেট বরাদ্দ আছে সেটা ২০ শতাংশ কম ব্যবহার করার জন্য অর্থ বিভাগ থেকে একটি সার্কুলার জারি করা হবে। এর আগে একবার ১০ শতাংশ করা হয়েছিলো। সেটাকে আমরা এখন বৃদ্ধি করে ২০ শতাংশ করার কথা বলছি। অর্থাৎ যারা যারা জ্বালানি তেল ব্যবহার করবে তাদের বরাদ্দ হবে এখন ২০ শতাংশ কম।

ড. আহমেদ কায়কাউস বলেন, ২০১৩ সালের ১৩ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটা সার্কুলার জারি করা হয়েছিল সেখানে বলে হয়েছিলো এসির তাপমাত্রা ২৪ এ রাখার জন্য। এবারও আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি যে তাপমাত্রা যেটি আছে সেটি যেন ২৪-২৫ এর নিম্নে না হয়।

তিনি বলেন বলেন, আরও দু-একটি নীতিমালা আমরা করেছি সেটা হলো অনিবার্য যদি না হয় তাহলে শারীরিক উপস্থিতিতে সভা পরিহার করে আমরা যেন এটা অনলাইনে করতে পারি সেটার ব্যবস্থা করা। আর অত্যাবশ্যক না হলে বিদেশ ভ্রমণ পরিহার করা।

অন্য আরও কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। একটি হচ্ছে খাদ্যদ্রব্যসহ নিত্য পণ্যের মূল্য সহনীয় রাখার জন্য বাজার মনিটরিং করা, মোবাইল কোর্টের মাধ্যমে মজুদদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ অন্যান্য পদক্ষেপ জোরদার করা। যেটা সচিবদেরকে আমরা বলেছি যেন তারা ব্যক্তিগত ভাবে এবং তাদের দাফতরিক যেসব কার্যাবলি আছে সেগুলো যেন প্রয়োগ করে এ জায়গায়।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রী করোনা যখনই শুরু হয়েছে তখন থেকেই কিন্তু একটি কথা বলে যাচ্ছিলেন যে বিশ্বের খাদ্য ঘাটতি হতে পারে এবং এখন ইউএন আশঙ্কা করছে যে বিশ্বে একটা খাদ্য ঘটতি হতে পারে। সেজন্য প্রধানমন্ত্রী প্রথম থেকেই বলে আসছিলেন যে যেখানে পারে সেখানে যেন উৎপাদন করে। খাদ্য উৎপাদন বৃদ্ধি পাওয়ার জন্য সবাই যেন সচেষ্ট থাকে এবং আমাদের যতগুলো পতিত জমি আছে বা বাড়ির আঙিনা সেখানেও যেন গাছ লাগানো হয়।

এই বিষয়টাকে আরো জোরদার করার জন্য আমরা সচিব মহোদয়ের সঙ্গে আলোচনা করেছি এবং আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি আমরা আরো জোরদার করব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে ‘সন্ত্রাসী’ পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায়...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির...

আরও পড়ুন

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও যৌক্তিক করার লক্ষ্যে নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করেছে সরকার। নতুন বেতন স্কেলে বিদ্যমান...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির আল-হেলাল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৩০ আগস্ট) জেলা প্রশাসনের...