ঘুরতে গিয়ে ফিরতি পথে ফটিকছড়ি উপজেলার ভুজপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় অনিরুদ্ধ ইসলাম অভি (২৩) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে।
বুধবার (২০ জুলাই) বিকেলে ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার নন্দীর স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত অভি মিরসরাই পৌরসভার ৯ নং ওয়ার্ডের মধ্যম মঘাদিয়া পোদ্দার তালুক এলাকার অদুমিয়া চেয়ারম্যান বাড়ির নজরুল ইসলামে ছেলে।
অভির বন্ধু রিয়াজ উদ্দিন রানা বলেন, বুধবার বিকেলে ৩টি মোটরসাইকেল যোগে অভিসহ ৫ বন্ধু মিলে মিরসরাই-নারায়নহাট সড়ক দিয়ে ফটিকছড়িতে চা বাগানে ঘুরতে যান ফিরতি পথে বিকাল ৫ টায় ভুজপুর নন্দী স্কুলের সামনে দ্রতগামী একটি মোটরসাইকেলের সাথে গ্রামীণ দুটি মোটরসাইকেল সংঘর্ষ হয়।
এতে অভির মাথা ও পায়ে প্রচন্ড আঘাত পান। এসময় আজিম উদ্দিন নামে আরেকজন আহত হয়। গুরুত্বর আহত অবস্থায় অভিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায়।সে মারা যায়। সে সীতাকুন্ড বিজয়স্বরণী কলেজ অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী।
মিরসরাই পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আল ফায়হাত সংগ্রাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার বিকেলে অভিসহ তার কয়েক বন্ধু মিলে মোটরসাইকেল যোগে পাহাড়ি পথে ফটিকছড়িতে বেড়াতে গিয়েছিল। ফিরতি পথে মোটরসাইকেল দুর্ঘটনায় সে নিহত হয়। সে সম্পর্কে আমার মামাতো ভাই। লাশ বাড়ি আনা হলে জানাযার সময় নির্ধারণ করা হবে।
