বুধবার, ৬ মে ২০২৬

চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩৮

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩৮ জন। এ দিন নগরে একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘন্টায় ২৮৮ জনের নমুনায় পরীক্ষায় ৩৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ। আগের দিন শনাক্ত হয়েছিল ৭৭ জন এবং হার ছিল ১৮ দশমিক ৪২ শতাংশ।

বুধবার (২০জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে গেল ২৪ ঘন্টায় এন্টিজেন টেস্ট সহ ১১ টি ল্যাবে ২৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া জনের ৩১ জন নগরের এবং বাকি ০৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ১৯৪জনে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯৩ হাজার ৪৪৩ জন এবং ৩৪ হাজার ৭৫১ জন বিভিন্ন উপজেলার। শুরু থেকে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৬৭ জন। এদের মধ্যে ৭৩৭ জন নগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। বাংলাদেশে ভাইরাসটিতে প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার...

মহেশখালীতে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ...

ফটিকছড়িতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি বহুতল ভবনের ছাদ...

অবৈধ অস্ত্র উদ্ধার, ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকারের কঠোর...

বোয়ালখালী স্বাস্থ্য কেন্দ্রে চুরি, পালানোর সময় আটক দুই

চট্টগ্রামের বোয়ালখালীতে চুরি করে পালানোর সময় দুইজনকে আটক করে...

আরও পড়ুন

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাচারের অভিযোগে চালক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৫ মে) দুপুরে কোতোয়ালী...

মহেশখালীতে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পরিবার। গলায় ফাঁস দিয়ে রিয়াজ উদ্দিন (২৫) নামের এ যুবক আত্মহত্যা করেছে বলে...

ফটিকছড়িতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে কারিম নামের ৩ বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে)...

বোয়ালখালী স্বাস্থ্য কেন্দ্রে চুরি, পালানোর সময় আটক দুই

চট্টগ্রামের বোয়ালখালীতে চুরি করে পালানোর সময় দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।বুধবার (৬ মে) সকাল ৮টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়ন স্বাস্থ্য...