বুধবার, ২৯ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, কক্সবাজারে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ ও সরকারের মন্ত্রীদের গালমন্দ ও কটূক্তির অভিযোগে বিএনপি নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে পেকুয়া থানায় মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী।

এতে পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইনকে প্রধান আসামি করা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন মগনামা ইউপি চেয়ারম্যান ও পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস চৌধুরী, পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন, মগনামা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের হেলালি ও মগনামা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল কবির।

মামলার বাদী আবুল কাশেম বলেন, গত শনিবার বিকেলে মগনামা ইউনিয়ন পরিষদ ভবনের নিচতলায় ইউনিয়ন মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও আওয়ামী লীগ দলকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করেন। বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

সরকারি প্রতিষ্ঠানের ভবনে দাঁড়িয়ে তাঁর এ ধৃষ্টতা দেশের প্রচলিত আইনে অপরাধ। মামলার অপর আসামিরা এ অপরাধে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী পরিষদের আসবাব ও শব্দযন্ত্র দিয়ে সরকারবিরোধী এ অনুষ্ঠান আয়োজনে সহায়তা করেছেন। অপর আসামিরা সরকার ও সরকারপ্রধানের বিরুদ্ধে এসব মিথ্যাচার জনসাধারণের মাঝে ছড়িয়ে উসকানি দিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চেষ্টা করেছেন।

এদিকে মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরী দাবি করেন, পরিষদ ভবনে বিএনপির এ রাজনৈতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে তিনি অবগত ছিলেন না। ব্যক্তিগত কাজে তিনি ওই দিন কক্সবাজার অবস্থান করছিলেন। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষরা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে মামলায় ফাঁসিয়েছেন।

এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী বলেন, আওয়ামী লীগের নেতা আবুল কাশেমের অভিযোগ মামলা হিসেবে রুজু করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

আরও পড়ুন

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...