বুধবার, ২৯ জুলাই ২০২৬

এসআই নিয়োগে ডিজিটাল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মেডিকেল টেস্ট (স্বাস্থ্য পরীক্ষা) শুরু হবে ২০ জুলাই।

সোমবার (১৮ জুলাই) পুলিশ সদর দপ্তরের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-১ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এবারই প্রথম সম্পূর্ণ আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে নেওয়া হবে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২১-এ লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৮৭৫ জন প্রার্থী প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে যারা স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য এবং পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক বলে বিবেচিত হবেন, তাদের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ নেওয়া জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, এবারই প্রথম সম্পূর্ণ আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ঢাকায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে নেওয়া হবে। ফলে একজন সুযোগ্য, শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সক্ষম প্রার্থীকে পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) হিসেবে নিয়োগ দেওয়া সম্ভব হবে।

প্রার্থীদেরকে এ ক্ষেত্রে পরীক্ষাকেন্দ্রে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে। কেউ পরীক্ষায় নির্ধারিত তারিখ বা সময় অনুযায়ী উপস্থিত না হলে তিনি চাকরি করতে আগ্রহী নন মর্মে বিবেচিত হবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...