মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মহেশখালীতে জলদস্যু ও অস্ত্র বিক্রেতা সিন্ডিকেটের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি সমুদ্র উপকূল থেকে জলদস্যু ও অস্ত্র বিক্রেতা সিন্ডিকেটের সক্রিয় সদস্য মো. হানিফকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

রবিবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৪টায় মাতারবাড়ির দক্ষিণ রাজঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৩টি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো.হানিফ উপজেলার উত্তর রাজঘাটের আলী আকবরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টায় দক্ষিণ রাজঘাট এলাকার কয়লা বিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার রাস্তায় অভিযান চালানো হয়। এসময় জলদস্যু ও অস্ত্র বিক্রেতা সিন্ডিকেটের সক্রিয় সদস্য মো. হানিফকে গ্রেপ্তার করা হয়। পরে তার সাথে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৩টি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়। এই অস্ত্র সে মাদক কেনা-বেচার সময় বেকআপ দেওয়া, তাদের প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের ভয় দেখানো বা ফাঁসানোর কাজে এবং এলাকায় প্রভাব বিস্তার এর উদ্দেশ্যে ব্যবহার করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। গ্রেপ্তার হানিফকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

আরও পড়ুন

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...