বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

ফটিকছড়িতে প্রশাসনের নির্দেশ অমান্য করে বাল্য বিয়ে সম্পন্ন

দৌলত শওকত, ফটিকছড়ি প্রতিনিধি।

ফটিকছড়ির খিরাম ইউনিয়নের নুর নগরে জিশা মনি (১৭) নামের এক কিশোরীর বিয়ে প্রশাসন বন্ধ করে দিলেও আদালতের নির্দেশ অমান্য করে কনেকে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ১৭ জুলাই রবিবার এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, ইউনিয়নের নুর নগর এলাকার খোরশেদ আলমের মেয়ে জিশা মনি (১৭)কে অপ্রাপ্ত বয়সে বিয়ে দেওয়ার খবর পেযে কনের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) এটিএম কামরুল ইসলাম। এসময় তিনি সরকারি নির্দেশ অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে কনে পক্ষকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

এ সময় উপস্থিত সর্বসাধারণের উপস্থিতিতে প্রস্তুতকৃত বিয়ের প্যান্ডেল তাৎক্ষণিকভাবে ভেঙে দেন এবং নিকাহ রেজিষ্টার কাজীকে আইনত বয়স পূর্তির আগে বিয়ে রেজিস্ট্রেশন না করার জন্য নির্দেশনা প্রদান করেন।

এদিকে,বাল্য বিয়ে বন্ধ করে প্রশাসন চলে গেলে সন্ধ্যায় বর পক্ষ এসে জিশা মনিকে বউ সাজিয়ে শ্বশুর বাড়িতে নিয়ে যায়।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মফিজুল আলমের বক্তব্য জানতে চাইলে বলেন, বিয়ে বন্ধ করার সময় আমি ছিলাম। পরে আর কি হয়েছে জানি না।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম বলেন, ‘বাল্য বিবাহ বন্ধ করে কাজীকে নিকাহ রেজিষ্টার না করার জন্য বলা হয়েছে। তবে বাল্য বিবাহ বন্ধের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জোরালো ভূমিকা রাখতে হবে বলে জানান প্রশাসনের এ কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে সাইড দিলেন প্রধানমন্ত্রী

নিজের গাড়িবহর থামিয়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে পথ করে...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার...

মহেশখালীতে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ...

ফটিকছড়িতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি বহুতল ভবনের ছাদ...

অবৈধ অস্ত্র উদ্ধার, ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকারের কঠোর...

আরও পড়ুন

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাচারের অভিযোগে চালক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৫ মে) দুপুরে কোতোয়ালী...

মহেশখালীতে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পরিবার। গলায় ফাঁস দিয়ে রিয়াজ উদ্দিন (২৫) নামের এ যুবক আত্মহত্যা করেছে বলে...

ফটিকছড়িতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে কারিম নামের ৩ বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে)...

অবৈধ অস্ত্র উদ্ধার, ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৬ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন...