বুধবার, ৫ আগস্ট ২০২৬

মধ্যরাতে পাপনকে ফোন দিয়েছিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের ন্যায় শেষ ম্যাচেও স্বাগতিকদের কম রানেই বেঁধে ফেলে বাংলাদেশ। ১৭৯ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা শঙ্কার মুখে পড়েছিল সফরকারীরা।

২০ রানেই হারিয়ে বসেছিল ৩ উইকেট। পুরো দেশের ক্রিকেটপ্রেমীদের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তখন উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।

আজ রোববার (১৭ জুলাই) বিসিবির এক সভা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তামিম আউট হয়ে যাওয়ার পর আমাকে ফোন করেন। উনি খুব চিন্তিত ছিলেন।

আমি বললাম, অসুবিধা নেই, ইনশাআল্লাহ আমরাই জিতব। আপনি চিন্তা করবেন না। উইনিং শটের পরপরই আবারও ফোন করেন তিনি। তখন খুব সম্ভবত রাত পৌনে তিনটা, বললেন (বাংলাদেশ দল) ভালো খেলেছে।

আমি বললাম, আপনি এত রাত পর্যন্ত জেগে আছেন! উনি বললেন, চিন্তায় ঘুমাতে পারিনি। অবিশ্বাস্য। এত ব্যস্ততার পরও উনি খেলাগুলো দেখছেন।’

প্রধানমন্ত্রীর ক্রিকেট অনুরাগের কথা সবারই জানা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা হলে প্রায়শই গ্যালারিতে দেখা মেলে তার। দেশের বাইরে খেলা হলেও ব্যস্ত সূচির মধ্য থেকে সময় বের করে খেলা দেখেন তিনি।

টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে হালে পানি না পেলেও ওয়ানডে সিরিজের শিরোপা স্বাগতিকদের রীতিমত তুলোধুনো করে ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...