কর্ণফুলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. খোরশেদ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত পৌনে ৮টায় উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের বিশ্ব ফকিরের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত মো. খোরশেদ ওই এলাকার মো. ইসহাকের ছেলে।পেশায় তিনি দিনমজুর ছিল।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, বাড়িতে ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন খোরশেদ। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
