বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন।

বুধবার (১৩ জুলাই) সকাল ৬টার দিকে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে একটি টিম চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এসময় ফৌজদারহাট জলিল স্টেশনের সামনে মানসিক ভারসাম্যহীন এক নারীকে বাঁচাতে গিয়ে একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। এতে মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী গুরুতর আহত হন। এ ঘটনায় মানসিক ভারসাম্যহীন নারী ঘটনাস্থলেই মারা যান। পরে স্বামী-স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে স্ত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মোটরসাইকেল চালকের অবস্থাও আশঙ্কাজনক।

বারআউলিয়া হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) আমির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করি। গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে হাসপাতালে পাঠিয়ে দিই। সেখানে আরও একজনের মৃত্যু হয়।

তিনি বলেন, মোটরসাইকেল নিয়ে একদল লোক চট্টগ্রাম যাচ্ছিল। মানসিক ভারসাম্যহীন এক নারীকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ওই নারীর পরিচয় পাওয়া না গেলেও মোটরসাইকেল আরোহী নারীর নাম- আনিকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত...