শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

বান্দরবানে পর্যটকবাহী গাড়ি উল্টে স্বামী- স্ত্রী আহত 

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান

বান্দরবানের থানচি ও আলীকদমের ২৮ কিলো সড়কে পর্যটকবাহী নোহা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একই পরিবারে স্বামী- স্ত্রী দুইজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

১২ জুলাই (মঙ্গলবার) বিকালে থানচি ও আলীকদমে সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

ঘটনাস্থল থেকে বিজিবি ও সেনা সদস্য আহতদের উদ্ধার করে আলীকদম সদর হাসপাতালে প্রেরণ করেছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায়।

আহতরা হলেন- মোঃ আব্দুল মতিন (৫৬) ও তার স্ত্রী সানজিদা (৪০)। তারা দুইজনই পাবনা জেলার পুরান্দার পুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের দেয়া তথ্য মতে, কক্সবাজার হতে একই পরিবারের পর্যটক (চট্র মেট্রো-চ ১১-৭৭৭৯) নোহা গাড়িটি দিয়ে আলীকদম টু থানচি রোডে যাচ্ছিল। এসময় চালকের পাহাড়ি রাস্তা সম্পর্কে ধারনা না থাকায় অতিরিক্ত গতিতে গাড়ী চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডা.রনি কর্মকার জানান, ঘটনাস্থলে একই পরিবারের স্বামী- স্ত্রী দুইজন গুরুতরভাবে আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে স্বামী স্ত্রী দুইজনকে উন্নত চিকিৎসা জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...