সোমবার, ৩ আগস্ট ২০২৬

চলন্ত ট্রেনের ছাদে টিকটক, পড়ে গিয়ে ৬ টুকরো কিশোরের দেহ

নিজস্ব প্রতিবেদক

টিকটকের নাচের অভিনয় করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পা পিছলে পরে ছয় টুকরো হলো এক কিশোরের দেহ। নিহত কিশোরের নাম মেহেদী হাসান (১৫)।

সোমবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টায় লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ বাজার চাঁদপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী ফেনী সদরের দেবীপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে করে ফেনী থেকে চাঁদপুরে সহপাঠীদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছিল ওই কিশোর। সোমবার সকাল সাড়ে ১১টায় লাকসাম-চাঁদপুর রেলগেট এলাকায় আসলে তখন ট্রেনের ছাদে বন্ধুদের সাথে নাচ করছিল ওই কিশোর। এ সময় ডিস লাইনের তারে পেঁচিয়ে হাত ফসকে ট্রেনের নিচে পড়ে ছয়টি টুকরো হয়ে যায় কিশোরটি।

লাকসাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে কিশোরটি নিহত হয়। তার শরীর ছয়টি টুকরো হয়েছে। পরে আমরা তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। কিশোরের সহপাঠীদের কাছ থেকে জানতে পেরেছি তারা ফেনী থেকে চাঁদপুর রেলপথে চিতোষী রেল স্টেশন লাকসাম শ্রীয়াং নানার বাড়িতে ঘুরতে যাচ্ছিল। লাকসাম জংশনের অদূরে চাঁদপুর রেলগেট এলাকায় আসলে হাত ফসকে ট্রেনের নিচে পড়ে যায় কিশোরটি। তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর ব্যবস্থা করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...